ভারতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৭

মে ১৮, ২০২৫ timesasian24
india আগুন
Share: Facebook X WhatsApp

আজ সকালে হায়দ্রাবাদের ঐতিহাসিক চারমিনারের কাছে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে আট শিশু এবং পাঁচ মহিলাসহ কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত না হলেও, ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির

দমকল বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, সকাল ৬.৩০ নাগাদ তারা ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন। দমকলের ১১টি ইঞ্জিন আগুন নেভাতে সক্ষম হয়েছে এবং আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডি বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার গুলজার হাউস এলাকায় তাদের দোকানের ছাদে থাকত। “আমি পরিবারের সদস্যদের সাথে দেখা করেছি। এই ধরনের ঘটনা খুবই দুঃখজনক। আমি কাউকে দোষারোপ করছি না, তবে পুলিশ, পৌরসভা, দমকল এবং বিদ্যুৎ বিভাগকে আরও শক্তিশালী করতে হবে। আজ আমাকে বলা হয়েছে যে অগ্নিনির্বাপকদের কাছে প্রাথমিকভাবে উপযুক্ত সরঞ্জাম ছিল না। আগামী দিনে আমাদের আরও উন্নত প্রযুক্তি আনতে হবে। আমি কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রীর সাথে কথা বলব এবং এই ঘটনায় নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা পাওয়ার চেষ্টা করব,” তিনি বলেন।

মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং কর্মকর্তাদের ত্রাণ প্রচেষ্টা জোরদার করতে এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে বলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *