৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

আওয়ামী লীগের কখনোই রাজনৈতিক চরিত্র ছিল না: সালাহউদ্দিন আহমদ

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে চকরিয়া উপজেলার দুর্গম ইউনিয়ন বমুবিলছড়িতে এক নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেন। বমুবিলছড়ি ইউনিয়নের শহীদ আবদুল হামিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যারা এখনো আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল, তাদের প্রতি অনুরোধ, আপনারা স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে থাকুন। কারণ, আওয়ামী লীগ কখনোই বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেনি। তারা বাংলাদেশকে ভারতের করদ রাজ্যে পরিণত করতে চেয়েছিল। অবশেষে গণঅভ্যুত্থানের মুখে তারা পালাতে বাধ্য হয়েছে এবং নিজেদের দেশ ভারতের দিল্লিতে আশ্রয় নিয়েছে।’

শেখ হাসিনা একা পালিয়ে গেলেও তার সব কর্মী দেশ ছেড়ে যেতে পারেনি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘সবার তো আর দিল্লি যাওয়ার সুযোগ হয়নি, শেখ হাসিনাও সবাইকে নিয়ে যেতে পারেনি। দেশে যারা রয়ে গেছে, আমাদের অনেক ভাই-বন্ধু, যারা বিভিন্ন রাজনৈতিক দলে যুক্ত ছিলেন, তারা রাজনীতি করতেই পারেন। সেটি তাদের স্বাধীনতা। তবে আপনারা স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গে থাকুন।
তিনি বলেন, ‘যারা আগে আওয়ামী লীগ করতেন, তাদের ভুল নিশ্চয় এখন ভেঙেছে। তারা বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করবেন, এটাই প্রত্যাশা।’

‘ধর্মের উসিলায় একটি দল ভোট চায়’ উল্লেখ করে তিনি ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।

এদিকে পথসভা ঘিরে শহীদ আবদুল হামিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে মানুষের ঢল নামে। এসময় উপস্থিত ছিলেন- চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালেব প্রমুখ।

সর্বশেষ