ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪৫

সেপ্টেম্বর ২৮, ২০২৫ timesasian24
image 64685 1667307804
Share: Facebook X WhatsApp

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৪৫ জন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ২০৯ জন, বরিশাল বিভাগে ১৬৬ জন, ঢাকা বিভাগে ১৬৪ জন, চট্টগ্রাম বিভাগে ৯১ জন, রাজশাহী বিভাগে ৫৪ জন, খুলনা বিভাগে ১০১ জন ও ময়মনসিংহ বিভাগে ৩৭ জন ভর্তি হয়েছেন।

এর আগে, গত রোববার ডেঙ্গু আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। যা চলতি বছরে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু।

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এই বছরে এখন পর্যন্ত ১৯২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও, চলতি বছর এখন পর্যন্ত এই রোগটিতে আক্রান্ত হয়ে ৪৬ হাজার ৫১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *