দেশে করোনায় ১ জনের মৃত্যু

আগস্ট ১, ২০২৫ timesasian24
115044355 115033548 gettyimages 1226314512
Share: Facebook X WhatsApp

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে আরও একজনের শরীরে ধরা পড়েছে ভাইরাসটি।

শুক্রবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিটি পুরুষ। তার বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) ৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ২ দশমিক ০৮ শতাংশ।

চলতি বছরে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। আর করোনা শনাক্ত হয়েছে ৭২০ জনের। মারা যাওয়াদের মধ্যে ১৬ জন পুরুষ ও ১৪ জন নারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *