এনবিআর চেয়ারম্যানকে অপসারণে আল্টিমেটাম

মে ২৬, ২০২৫ timesasian24
bdc71ba7aa30148e9e69493ba66e85dc 683442053d66c
Share: Facebook X WhatsApp

এনবিআরের বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করার সময়সীমা বেঁধে দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। ২৯ মের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণের দাবি জানিয়েছে তারা।

সোমবার (২৬ মে) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এর আগে রোববার (২৫ মে) কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করে ঘোষিত এনবিআর চেয়ারম্যান অপসারণে লাগাতার অসহযোগ কর্মসূচি যথারীতি অব্যাহত রাখার কথা জানিয়েছিল তারা।

সোমবার (২৬ মে) আবারও সেই দাবিসহ আল্টিমেটাম দিল এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা। সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন যুগ্ম কর কমিশনার মোনালিসা শাহরীন সুস্মিতা,উপ কমিশনার (দ্বিতীয় সচিব) শাহদাৎ জামিল শাওন ও উপ কর কমিশনার (দ্বিতীয় সচিব) রইসুন নেসা।

সংবাদ সম্মেলন বলা হয়, আগামী তিন দিনের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করতে হবে। তার প্রতি বিশ্বাস ও আস্থার চরম সংকট তৈরি হওয়ায় এ দাবি করা হয়েছে। সংবাদ সম্মেলনে ঐক্য পরিষদ জানায়, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান অসহযোগিতা, নিয়মতান্ত্রিক কর্মসূচির ব্যাপকতা ও যৌক্তিকতার বিষয়ে সরকারের নীতিনির্ধারকদের সঠিক তথ্য না দিয়ে আড়াল করেছেন। এসময় তার অপসারণ দাবি করা হয়। এতদিন তার অপসারণের দাবি থাকলেও কোনো নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়নি, এবারই প্রথমবার সময় দেওয়া হলো।

এছাড়াও আগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী এনবিআর চেয়ারম্যানের সঙ্গে লাগাতার অসহযোগ কর্মসূচি যথারীতি অব্যাহত থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *