সুস্থ হতে বিশ্বকাপ বিসর্জন দিতে হলো নেদারল্যান্ডস ডিফেন্ডারকে

May 15, 2026 Times Asian24
de light 20260515215144
Share: Facebook X WhatsApp

বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ছিটকে পড়া খেলোয়াড়দের তালিকা ততই লম্বা হচ্ছে। ম্যানচেস্টার ইউনাইটেড নেদারল্যান্ডসের ডিফেন্ডার মাথিস ডি লিট সেই তালিকায় যুক্ত হলেন। সুস্থ হওয়ার জন্য বিশ্বকাপ বিসর্জন দিতে হলো ডাচ সেন্টারব্যাককে। 

কারণ পিঠের যে চোটে ছয় মাস ধরে সাইডলাইনে ছিলেন ডি লিট, তার স্থায়ী সমাধানে অস্ত্রোপচার ছাড়া আর কোনো উপায় ছিল না এই ডিফেন্ডারের সামনে।

২৬ বছর বয়সী এই ডিফেন্ডার চলতি মৌসুম দারুণভাবে শুরু করেছিলেন। কিন্তু তা দুঃস্বপ্নে রূপ নিতে সময় লাগেনি। গত নভেম্বরের শেষ দিকে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের পর থেকে আর খেলেননি তিনি।

গত মাসে পুনর্বাসন প্রক্রিয়া জোরদার করতে মাঠে নেমেছিলেন ডি লিট। কিন্তু ইউনাইটেড নিশ্চিত করল, পুরোপুরি সুস্থ হতে অস্ত্রোপচার করাতে হয়েছে তাকে। তাতে তার মৌসুম তো শেষ হয়েছেই, বিশ্বকাপে খেলার স্বপ্নও ভেঙে গেছে।

ক্লাব জানিয়েছে, নেদারল্যান্ডসের আন্তর্জাতিক ফুটবলার এখন তার সেরে ওঠার লড়াইয়ে নতুন ধাপ শুরু করবেন এবং ২০২৬-২৭ মৌসুমের শুরুতে তার ফেরার সম্ভাবনা আছে।

ডি লিট হাসপাতালের বেডে শুয়ে একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে, ক্যাপশনে লেখা, ‘ছয় মাসের চিকিৎসা ও ফেরার জন্য কঠোর পরিশ্রম শেষে অস্ত্রোপচার ছিল একমাত্র উপায়। গত ছয় মাস ধরে দলকে সাহায্য করতে না পারায় এবং অবশ্যই বিশ্বকাপে অংশ নিতে না পারার কারণে আমি হতাশ। কিন্তু ভক্তদের সামনে ফিরে আসতে এবং আবারও সুস্থ হওয়ার জন্য আমি সবকিছু করতে মুখিয়ে আছি।’

নেদারল্যান্ডসের বিশ্বকাপ শুরু হবে ১৪ জুন জাপানের বিপক্ষে। ছয়দিন পর সুইডেনের বিপক্ষে খেলবে তারা। রোনাল্ড কোমানের দল শেষ গ্রুপ ম্যাচ খেলবে ২৫ জুন তিউনিসিয়ার বিপক্ষে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *