মৎস্য ভবনের সামনে ইশরাক সমর্থকদের অবস্থান

মে ২১, ২০২৫ timesasian24
1747805026.Ishrak Supporters
Share: Facebook X WhatsApp

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ‘ঢাকাবাসী’র ব্যানারে অবস্থান কর্মসূচি চলছে।

গত ৬ দিন শুধু দক্ষিণ সিটি করপোরেশন সামনে অবস্থান কর্মসূচি পালন করলেও আজ বুধবার (২১ মে) রাজধানীর মৎস্য ভবন এলাকায় অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।

বেলা ১১টার দিকে ইশরাকের সমর্থকরা এই এলাকায় অবস্থান নেয় এবং স্লোগানে স্লোগান মুখর করে তুলেছে আশপাশের এলাকা। এছাড়া গত কয়েক দিনের ধারাবাহিকতায় আজও নগর ভবনের সামনে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *