বিশ্বকাপ অনিশ্চিত আরও এক ব্রাজিলিয়ানের

এপ্রিল ২৭, ২০২৬ Times Asian24
ancelotti 69eefd1d5135b
Share: Facebook X WhatsApp

 

বিশ্বকাপ শুরুর আগেই একের পর এক বড় ধাক্কা খাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের ইনজুরিতে বিশ্বকাপ পরিকল্পনাই এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে।

চোটের কারণে ডিফেন্ডার এদের মিলিতাও এবং ফরোয়ার্ড রদ্রিগো গোয়েস বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গেছেন। এবার তরুণ ফরোয়ার্ড এস্তেভাওয়ের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।

হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত এই চেলসি তারকা প্রিমিয়ার লিগের বাকি মৌসুমেও আর খেলতে পারবেন না। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর তাকে কান্নাভেজা অবস্থায় মাঠ ছাড়তে দেখা যায়।

তবে চেলসির কোচ ক্যালাম ম্যাকফারলেন জানিয়েছেন, ১৯ বছর বয়সী এস্তেভাও বিশ্বকাপের আগে ফিট হয়ে ফিরতে পারেন, যদিও বিষয়টি এখনো নিশ্চিত নয়। গত মৌসুমে পালমেইরাস থেকে চেলসিতে যোগ দেওয়া এই ফরোয়ার্ড চলতি মৌসুমে আটটি গোল করেছেন এবং সাম্প্রতিক আন্তর্জাতিক ম্যাচগুলোতে তার ফর্মও ভালো ছিল, ফলে কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনায় ছিলেন তিনি।

অন্যদিকে রদ্রিগো ডান হাঁটুর গুরুতর ইনজুরিতে পড়ে (মেনিসকাস ও এসিএল) নিশ্চিতভাবেই বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই চোটকে নিজের জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি হিসেবে উল্লেখ করেছেন। ২০২২ কাতার বিশ্বকাপে তিনি ব্রাজিলের হয়ে পাঁচটি ম্যাচ খেলেছিলেন।

এছাড়া এদের মিলিতাও হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার পর অস্ত্রোপচারের পথে আছেন। চিকিৎসা শেষে তিনি পুরোপুরি ফিট হয়ে বিশ্বকাপে ফিরতে পারবেন কি না, তা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে। সব মিলিয়ে বিশ্বকাপের আগে ব্রাজিল দল আছে বেশ চিন্তায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *