বিশ্বকাপে প্রাইজমানি বাড়াচ্ছে ফিফা

এপ্রিল ২৭, ২০২৬ Times Asian24
fifa 26 69ef082164b01
Share: Facebook X WhatsApp

 

ফিফা ২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি অংশগ্রহণ ফি বাড়ানোর বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিয়েছে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিস্তারিত পরিকল্পনা চলতি সপ্তাহে কানাডার ভ্যাঙ্কুভারে ফিফা কাউন্সিলের বৈঠকে অনুমোদন পাওয়ার কথা রয়েছে।

কিছু জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন আগেই উদ্বেগ জানিয়েছিল যে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচগুলোতে ভ্রমণ, পরিচালন ব্যয় এবং করের কারণে অনেক দলের জন্য আর্থিক ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারেএমনকি মাঠে ভালো পারফরম্যান্স করলেও।

এই উদ্বেগের পরিপ্রেক্ষিতেই ফিফা প্রাইজমানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এর আগে গত ডিসেম্বরে ২০২৬ বিশ্বকাপের জন্য মোট ৭২ কোটি ৭০ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করা হয়েছিল, যেখানে ৪৮টি দলের প্রতিটি কমপক্ষে কোটি ৫০ লাখ ডলার এবং চ্যাম্পিয়ন দল কোটি ডলার পেত।

এখন বিভিন্ন দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনার পর সেই অর্থ আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। ফিফার এক মুখপাত্র বলেছেন, ২১১টি সদস্য সংস্থার উন্নয়ন তহবিল এবং অংশগ্রহণকারী দলগুলোর আর্থিক সহায়তা বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।

ফিফা জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপ বিশ্ব ফুটবলের আর্থিক সহায়তায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হবে এবং আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *