বিশ্বকাপের দল ঘোষণা করল জর্ডান ও অস্ট্রিয়া

May 19, 2026 Times Asian24
fifa 6a0c23681d96e
Share: Facebook X WhatsApp

আসন্ন ফিফা বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গ্রুপে আছে অস্ট্রিয়া ও জর্ডান। সোমবার (১৮ মে) এই দুই দল তাদের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছে। অস্ট্রিয়া ২৬ সদস্যের চূড়ান্ত দল প্রকাশ করেছে, আর জর্ডান ৩০ জনের প্রাথমিক স্কোয়াড দিয়েছে।

২৮ বছর পর বিশ্বকাপে ফিরছে অস্ট্রিয়া। ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপের পর এবারই প্রথম তারা বড় মঞ্চে খেলবে। দলে আছেন জাতীয় তারকা ডেভিড আলাবা, পাশাপাশি অভিজ্ঞ খেলোয়াড় মার্কো আরনাউটোভিচ, মাইকেল গ্রেগোরিটস ও মার্সেল সাবিৎজারও জায়গা পেয়েছেন।

সূচি অনুযায়ী, অস্ট্রিয়া ১৬ জুন প্রথম ম্যাচ খেলবে। এরপর ২২ ও ২৭ জুন তারা যথাক্রমে আর্জেন্টিনা ও আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে।

অস্ট্রিয়ার বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: প্যাট্রিক পেন্টজ, আলেকজান্ডার শ্লাগার ও ফ্লোরিয়ান উইগেল

ডিফেন্ডার: ডেভিড আফেনগ্রুবার, ডেভিড আলাবা, কেভিন ডানসো, মার্কো ফ্রিডল, ফিলিপ লিনহার্ট, ফিলিপ এমওয়েন, স্টিফান পোশ, আলেকজান্ডার প্রাস ও মাইকেল সোবোদা

মিডফিল্ডার: ক্রিস্টফ বাউমগার্টনার, কার্নি চুকুয়েমেকা, ফ্লোরিয়ান গ্রিলিচ, কনরাড লাইমার, মার্সেল সাবিৎজার, জাভার শ্লাগার, রোমানো শ্মিড, আলেসান্দ্রো শপ, নিকোলাস সাইওয়াল্ড, পল ওয়ানার ও প্যাট্রিক উইমার

ফরোয়ার্ড: মার্কো আরনাউটোভিচ, মাইকেল গ্রেগরিচ ও সাসা কালাইজিচ

জর্ডানের ৩০ জনের দলে বেশিরভাগই নতুন খেলোয়াড়। শক্তিমত্তার বিচারে গ্রুপের বাকি দলগুলোর চেয়ে বেশ পিছিয়েই তারা। তবে বড় মঞ্চে নিজেদের সেরাটাই ঢেলে দেবে দল, এমনটাই আশা করছেন সমর্থকরা।

১৬ জুন অস্ট্রিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে জর্ডান। পরের দুটি ম্যাচ ২২ ও ২৭ জুন যথাক্রমে আলজেরিয়া ও আর্জেন্টিনার সঙ্গে।

জর্ডানের বিশ্বকাপ স্কোয়াড

গোলকিপার: ইয়াজিদ আবুলাইলা, আব্দাল্লাহ আল ফাখৌরি, আহমাদ আল জুয়াইদি, নুর বানি আত্তিয়াহ

ডিফেন্ডার: মোহাম্মদ আবুয়ালনাদি, ইউসেফ আবু আল জাজার, হুসাম আবু দাহাব, মোহাম্মদ আবু হাশিশ, মোহান্নাদ আবু তাহা, ইয়াজান আল আরব, সাঈদ আল রোসান, আহমাদ আসাফ, আনাস বাদাউই, আব্দাল্লাহ নাসিব, এহসান হাদ্দাদ, সেলিম ওবাইদ, মোহাম্মদ তাহা

মিডফিল্ডার: মোহাম্মদ আল দাউদ, নিজার আল রাশদান, নুর আল রাওয়াবদেহ, রাজায়ে আয়েদ, আমের জামোস, ইউসেফ কাশি, ইব্রাহিম সাদেহ

ফরোয়ার্ড: মোহাম্মদ আবু জ্রাইক, মুসা আল তামারি, আলী আজাইজেহ, আলী ওলওয়ান, ইব্রাহিম সাব্রা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *