গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮৫, অনাহারে ২৯ জনের মৃত্যু

মে ২৩, ২০২৫ timesasian24
AA 20250417 37655783 37655759 ISRAEL HITS DISPLACEMENT CAMP IN GAZAS KHAN YUNIS 1744874980
Share: Facebook X WhatsApp

গাজায় ইসরায়েলি বর্বর হামলায় বৃহস্পতিবার (২২ মে) ভোর থেকে এখন পর্যন্ত অন্তত ৮৫ জন নিহত হয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। অব্যাহত বোমাবর্ষণের ফলে হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।

এদিকে, সম্প্রতি যেসব শিশু ও বয়স্ক ব্যক্তি মারা গেছেন, তাদের মধ্যে ২৯ জনের মৃত্যু ক্ষুধাজনিত কারণে হয়েছে বলে নথিভুক্ত করা হয়েছে।

স্থানীয় চিকিৎসা সূত্রের বরাত দিয়ে আজ শুক্রবার (২৩ মে) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। 

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি বর্বর হামলা চলছেই। বৃহস্পতিবার (২২ মে) ভোর থেকে এখন পর্যন্ত হামলায় অন্তত ৮৫ জন নিহত হয়েছেন। অব্যাহত বোমাবর্ষণের ফলে হতাহতের সংখ্যা ক্রমেই বাড়ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সম্প্রতি যেসব শিশু ও বয়স্ক ব্যক্তি মারা গেছেন, তাদের মধ্যে ২৯ জনের মৃত্যু ক্ষুধাজনিত কারণে হয়েছে বলে নথিভুক্ত করা হয়েছে। হাজার হাজার মানুষ এখনও চরম খাদ্যসংকটে ভুগছেন এবং অনাহারে মৃত্যুর ঝুঁকিতে রয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরায়েলের চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত অন্তত ৫৩ হাজার ৭৬২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ২২ হাজার ১৯৭ জন। 

গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের মৃত হিসেবে বিবেচনা করা হয়েছে। ফলে মোট মৃতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে।

গত জানুয়ারিতে হামাসের সঙ্গে একটি যুদ্ধবিরতির চুক্তি কার্যকর হলেও মার্চে তা ভেঙে দিয়ে ইসরায়েল আবারও গাজায় পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করে। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল স্থল অভিযান আরও বিস্তৃত করেছে এবং বোমা হামলার মাত্রাও বাড়িয়েছে।

এর আগে গত বছরের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *