এটিএম আজহারের আপিল শুনানি শেষ, রায় ২৭ মে

মে ৮, ২০২৫ timesasian24
atm ajhar 20250506100056
Share: Facebook X WhatsApp

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে খালাস চেয়ে করা আপিলের শুনানি শেষ হয়েছে। রায়ের জন্য আগামী ২৭ মে দিন ধার্য করেছে আপিল বিভাগ।

এর আগে বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০টার দিকে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি শুরু হয়।

জামায়াত নেতা আজহারের পক্ষে শুনানি করছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তাকে সহযোগিতা করছেন অ্যাডভোকেট রায়হান উদ্দিন, ব্যারিস্টার নাজিব মোমেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *