ইরানের নতুন শান্তি প্রস্তাব ওয়াশিংটনে পাঠাল পাকিস্তান
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনা নিরসনে ইরানের পক্ষ থেকে দেওয়া একটি সংশোধিত শান্তি প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করেছে পাকিস্তান। শান্তি আলোচনা যখন একপ্রকার স্থবির হয়ে পড়েছে, ঠিক তখনই পাকিস্তানের পক্ষ থেকে এ উদ্যোগের কথা জানা গেল। সোমবার (১৮ মে) রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের একটি কূটনৈতিক সূত্র। দুই পক্ষের মধ্যকার দূরত্ব ঘুচিয়ে কোনো সমঝোতায় […]
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ইরানি নোবেলজয়ী নার্গিস
ইরানের কারাবন্দি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদিকে হাসপাতালের হৃদরোগ বিভাগ (সিসিইউ) থেকে ছাড়পত্র দিয়ে বাসায় পাঠানো হয়েছে। হার্ট অ্যাটাকের আশঙ্কায় কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের কয়েক সপ্তাহ পর তাকে বাসায় পাঠানো হয়েছে। সোমবার মোহাম্মদির পরিবারের পরিচালিত ফাউন্ডেশনের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। ৫৪ বছর বয়সী নার্গিস মোহাম্মদি ইরানে নারী অধিকার রক্ষা ও মৃত্যুদণ্ড বিলোপের […]
হরমুজ প্রণালি ব্যবস্থাপনায় নতুন সংস্থার নাম ঘোষণা করল ইরান
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ব্যবস্থাপনার জন্য একটি নতুন সংস্থা গঠনের ঘোষণা দিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। পারস্য উপসাগরের এই গুরুত্বপূর্ণ নৌপথের সার্বিক কার্যক্রম এবং নিরাপত্তা তদারকি করতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে জানানো হয়, নবগঠিত […]
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের বৈঠক
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামৌদি। সোমবার (১৮ মে) ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত […]
আমিরাতে হামলার পর বাড়ল তেলের দাম
সংযুক্ত আরব আমিরাতে হামলার ঘটনায় তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় সোমবার (১৮ মে) আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বেড়েছে। এতে জ্বালানি বাজারের পাশাপাশি বৈশ্বিক আর্থিক বাজারেও নতুন চাপ তৈরি হয়েছে। আন্তর্জাতিক মানের ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১০ দশমিক ৬৩ ডলারে পৌঁছেছে, যা আগের দিনের তুলনায় ১ দশমিক ২ শতাংশ বেশি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস […]
‘ইরানে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলা শুরু করতে পারে যুক্তরাষ্ট্র’
ইরানে যুক্তরাষ্ট্র আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে হামলা চালাতে পারে বলে জানিয়েছেন কাতারের দোহা ইনস্টিটিউট অব গ্র্যাজুয়েট স্টাডিসের মিডিয়া স্টাডিসের প্রফেরস মোহাম্মদ এলমাসরি। সোমবার (১৮ মে) সংবাদমাধ্যম আলজাজিরাকে তিনি বলেছেন, “যুক্তরাষ্ট্র আবারও যুদ্ধ শুরু করবে কারণ ট্রাম্পের কানের কাছে রয়েছেন অনেক মানুষ। যারা তাকে বিভিন্ন কথা বলছেন। এরমধ্যে আছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং […]
মোটরসাইকেল মালিক-চালকদের ওপর কর চান না বিরোধী দলীয় নেতা
মোটরসাইকেলের ওপর কর আরোপের সিদ্ধান্ত বাতিল চেয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, মোটরসাইকেলের মালিক ও চালক সাধারণত কোনো সম্পদশালী মানুষ নন; জীবন ও জীবিকার প্রয়োজনে তারা এই বাহনটি ব্যবহার করেন। জীবনযুদ্ধে ক্লান্ত এসব মানুষগুলোর ওপর অতিরিক্ত কর আরোপ অবশ্যই উচিত নয়। রোববার (১৭ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া […]
সৌদি পৌঁছেছেন প্রায় ৬০ হাজার বাংলাদেশি হজযাত্রী, এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু
পবিত্র হজ পালন করতে এখন পর্যন্ত ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। মোট ১৫৪টি ফ্লাইটে করে তারা মধ্যপ্রাচ্যের এই দেশটিতে পৌঁছান। আজ রবিবার (১৭ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্কের বরাতে জানা গেছে, এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস […]
‘নিজ শর্তে’ পদত্যাগ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী
পদত্যাগ করতে প্রস্তুত ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এমনটাই নাকি তিনি জানিয়েছেন তার ঘনিষ্ঠ মহলকে। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মন্ত্রিসভার একজন সদস্যের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, স্টারমার প্রধানমন্ত্রীর পদ ছাড়তে রাজি আছেন, তবে তিনি তা ‘নিজের শর্তে’ করতে চান। সূত্রটি জানায়, তিনি বুঝতে পারছেন বর্তমান পরিস্থিতির বিশৃঙ্খলা দীর্ঘদিন টেকসই নয়। তবে […]
ভারতে চলন্ত ট্রেনে আগুন
ভারতের রাজস্থানে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। চলন্ত অবস্থায় ট্রেনটির শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগিতে আগুন ধরে যায়। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ রোববার ভোর প্রায় সাড়ে ৫টার দিকে আগুন লাগে। তবে এ ঘটনা কেউ হতাহত হননি। তার আগেই তাদের উদ্ধার করা হয়েছে। সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, বি-১ নামের ওই বগিতে ৬৮ জন যাত্রী […]