ফেনীতে শুরু জামায়াতের সমাবেশ, যোগ দেবেন জামায়াত আমির
জামায়াতে ইসলামী ফেনী জেলা নির্বাচনী জনসভায় কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার পর তার বক্তব্য রাখার কথা রয়েছে। জনসভায় অংশ নিতে ভোর থেকে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আসতে থাকেন নেতাকর্মীরা। সকাল ৮টায় শুরু হওয়া জনসভায় উদ্বোধনী বক্তব্য রাখেন ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল […]
জয়-পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে প্রসিকিউশনের শুনানি আজ
জুলাই-আগস্টে ইন্টারনেট বন্ধ করে গণহত্যার অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলক-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ। রোববার (১১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ শুনানি হবে। এর আগে, গত বুধবার ট্রাইব্যুনালে এ মামলার অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা ছিল। তবে, পলাতক আসামি সজিব […]
মিয়ানমার থেকে ছোড়া গুলিতে প্রাণ গেল বাংলাদেশি শিশুর
সীমান্তের ওপারের দেশ মিয়ানমার থেকে ছোড়া গুলিতে নিহত হয়েছেন বাংলাদেশের এক শিশু। রবিবার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউপির তেচ্ছিব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। গুলিতে নিহত আফনান আরা (১২) হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোহাম্মদ জসিমের মেয়ে। আফনান নিহতের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা তেচ্ছিব্রিজ অংশে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরোধ করেছে বলে জানা গেছে। […]
বিক্ষোভকারীদের ‘আল্লাহর শত্রু’ ঘোষণা ইরানের, মৃত্যুদণ্ডের হুঁশিয়ারি
ইরানের বিক্ষোভকারীদের ‘আল্লাহর শত্রু’ হিসেবে ঘোষণা করেছে দেশটির ক্ষমতাসীন ইসলামপন্থি সরকার। একই সঙ্গে বিক্ষোভে যারা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন, তারা মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। শনিবার ইরানের অ্যাটর্নি জেনারেল মোহম্মদ মোভাহেদি আজাদের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সংবিধানের ১৮৬ নম্বর ধারা অনুযায়ী বিক্ষোভকারীদের ‘মোহারেব’ (আল্লাহর শত্রু) বলে ঘোষণা করছে ইরানের ইসলামি […]
ইসিতে দ্বিতীয় দিনের মতো আপিল শুনানি চলছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টায় ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এই শুনানি শুরু হয়। নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, আজ আপিল তালিকার ৭১ থেকে ১৪০ নম্বর পর্যন্ত আবেদনগুলোর শুনানি অনুষ্ঠিত হবে। বিকেল পাঁচটা পর্যন্ত এই কার্যক্রম […]
সোমালিল্যান্ডকে স্বীকৃতি ইসরায়েলের, বাংলাদেশের নিন্দা
সোমালিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সম্মিলিত সিদ্ধান্তের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার (১০ জানুয়ারি) সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ২২তম বিশেষ অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। ইসরায়েল কর্তৃক তথাকথিত ‘সোমালিল্যান্ড’-এর স্বীকৃতি এবং এর ফলে সোমালিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার […]
ধর্মের নামে বিভক্তি চায় না বিএনপি: সালাহউদ্দিন আহমদ
ধর্মের নামে রাজনীতি ও বিভক্তি সৃষ্টি করতে চায় না বিএনপি উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনে আওয়ামী লীগের ভোট পাওয়ার লোভে বিএনপির বিরুদ্ধে কথা বলছে একটি দল। শুক্রবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির ৬ষ্ঠ দিনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন আহমদ বলেন, একাত্তরের […]
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। বিস্তারিত আসছে…..
প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত এনসিপি
প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত হয়েছে। বৈঠক শেষে এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। রোববার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বিকাল ৩টার দিকে এনসিপির প্রতিনিধি দল বৈঠকে বসেছিল তারা। বৈঠকে […]
ফের জামায়াত আমির নির্বাচিত হলেন শফিকুর রহমান
২০২৬-২০২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম গতকাল ১ নভেম্বর (শনিবার) রাতে সংগঠনের ‘আমির’ নির্বাচনের ফল ঘোষণা করেন। দলটির প্রচার ও মিডিয়া বিভাগ সূত্রে জানা গেছে, ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের […]