২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ইরানের সঙ্গে বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল

660671 9690142 updates

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল প্রতীক্ষিত দ্বিতীয় দফার শান্তি আলোচনা সামনে রেখে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাজ সাজ রব পড়ে গেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, আলোচনার উদ্দ্যেশ্যে আজ রোববার (১৯ এপ্রিল) ওয়াশিংটনের একটি দল ইসলামাবাদে পৌঁছেছে। আগামী সপ্তাহে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের প্রতিনিধিদের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যদিও পাকিস্তান, ইরান বা মার্কিন প্রশাসনের […]

ইরানের কাছে নতুন প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, পর্যালোচনা করছে তেহরান

50bce081fc39e6db01c515aa8ff08eb8 69e3b249b8e9d

রানকে উদ্দেশ্যে নতুন প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে সেই প্রস্তাবগুলো পর্যালোচনা করছে তেহরান। তবে ইরান স্পষ্ট করেছে, ভবিষ্যৎ আলোচনায় তারা আর কোনো ধরনের ছাড় দেবে না। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, ‘গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কয়েকটি নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। তেহরান সেগুলো খতিয়ে দেখছে তবে এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া […]

অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম

image 175872 1738400134

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য পুনর্নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অকটেনের দাম বেড়ে প্রতি লিটার ১৪০ টাকা এবং পেট্রোলের দাম ১৩৫ টাকা করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এই মূল্য সমন্বয়ের কথা জানানো হয়। পুনর্নির্ধারিত এই দাম আগামীকাল (১৯ এপ্রিল) […]

দেশ পুনর্গঠনে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমান

631507732 1478710343617890 2400033380008611618 n

দেশ পুনর্গঠনের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ধানের শীষ জয়ী হলে সবাইকে সঙ্গে নিয়ে বাংলাদেশ পুনর্গঠনের কাজ করবে বিএনপি। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বনানী এলাকায় অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি। এ সময় ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষের পক্ষে ভোট […]

আগামীকাল রাত ১২টা থেকে মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা

3 1770539926

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোট গ্রহণের দিন এবং তার আগে ও পরে কিছু যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির নির্দেশনা অনুযায়ী আগামীকাল ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটর সাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে। সম্প্রতি এ বিষয়ে দেওয়া ইসি’র এক […]

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ করা নব্য ফ্যাসিজম: সাদিক কায়েম

22 20250909205321

ভোটকেন্দ্রে বিএনসিসি প্রত্যাহারের পর এবার মোবাইল ফোন নিষিদ্ধের সিদ্ধান্তকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের (ইসি) তীব্র সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। সোমবার (৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম বলেন, ‘ভোটকেন্দ্রে বিএনসিসি প্রত্যাহারের পর এবার মোবাইল নিষিদ্ধের ষড়যন্ত্র বাস্তবায়িত হলো। কার ইশারায়, কার প্রভাবে নির্বাচন কমিশন এই […]

ভোটকেন্দ্রে মোবাইল নিতে পারবেন না ভোটাররা

EC 69896754aa42c

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই দিন গণভোটও অনুষ্ঠিত হবে। এদিন ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রোববার (৮ ফেব্রুয়ারি) ইসির নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম সই করা এ সংক্রান্ত এক চিঠি থেকে তথ্যটি জানা […]

নাইজারের বিমানবন্দরের কাছে গোলাগুলিতে ২০ জন নিহত

Naizar 30126 2601300620

আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ব্যাপক গোলাগুলো ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সামরিক বাহিনীর পাল্টা অভিযানে নিহত হয়েছেন অন্তত ২০ হামলাকারী। আহত হয়েছেন চার সেনা সদস্য। হামলায় জড়িত ১১ জনকে আটক করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে ঘটে এই […]

ফেনীতে বেগম খালেদা জিয়াকে স্মরণ করলেন জামায়াত আমির

624282653 1304299558393605 5388974961302583013 n

ফেনীতে নির্বাচনি প্রচারণায় গিয়ে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আধিপত্যবাদকে বেগম জিয়া কখনও প্রশ্রয় দেননি। তিনি ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে এক লড়াকু সৈনিক। সে জায়গা থেকে আমরা তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই। শুক্রবার (৩০ জানুয়ারি) ফেনী শহরের পাইলট স্কুল মাঠে আয়োজিত জনসভায় ডা. শফিকুর রহমান […]

গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ছে—এমন দাবি ভিত্তিহীন: সরকার

image 68595 1708827981

আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট বেশি পড়লে অন্তর্বর্তী সরকার আরও ছয় মাস ক্ষমতায় থাকবে-সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটকে কেন্দ্র করে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বিভিন্ন পোস্টে দাবি করা […]