গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
রাজনৈতিক স্বার্থে গণভোট ও জুলাই সনদকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এমন ব্যক্তিদের প্রশ্রয় না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, কিছু ব্যক্তি ও রাজনৈতিক দল এখন গণভোটকে ভিন্ন পথে পরিচালিত এবং দেশের মানুষকে বিভ্রান্ত করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক উলসী খালের পাড়ে পুনঃখনন […]
জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় আসামি কেন্দ্রীয় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা লাভলু মোল্লাহ শিশিরকে জামিন দিয়েছেন আদালত। রোববার (২৬ এপ্রিল) ঢাকার একটি আদালত এ জামিন আদেশ দেন। মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনি প্রচারণার সময় পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা […]
ফের পাকিস্তানে আলোচনায় বসবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ওমান সফর শেষে আবারও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ফিরে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আজ রোববার (২৬ এপ্রিল) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো সফরের আগে পাকিস্তানে আরও একটি সংক্ষিপ্ত বিরতি দেবেন তিনি। গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয়ে আলোচনা করবেন সেখানে। আজ সন্ধ্যা ৭টায় আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী আরাঘচিকে বহনকারী বিশেষ বিমান ‘মেরাজ’ তেহরান থেকে উড্ডয়ন […]
জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত
রাজশাহীর দাওকান্দি সরকারি কলেজের নারী প্রদর্শক আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অধ্যক্ষের কার্যালয়ে বিএনপিকর্মী শাহাদত আলীকে চড় মারার দায়ে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তবে আলেয়াকে জুতাপেটা করা বিএনপিকর্মী শাহাদত আলী এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। তার বিরুদ্ধে আগে থেকেই পুলিশের কাছে একটি মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। তবে দুর্গাপুর থানা পুলিশ রোববার পর্যন্ত তাকে […]
আমরা শুধু সহমত প্রকাশ নয়, দ্বিমত প্রকাশেরও স্বাধীনতা চাই: হাসনাত
ত্রয়োদশ জাতীয় সংসদে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। রোববার (২৬ এপ্রিল) মত প্রকাশের স্বাধীনতা চেয়ে সংসদে তিনি এমন অভিযোগ তুলে ধরেন। সংসদে হাসনাত অভিযোগ করেন, যেখানে প্রধানমন্ত্রী নিজে কার্টুন শেয়ার করে বিভিন্ন স্যাটায়ার, বিভিন্ন মকারিকে প্রমোট করছেন। বিরোধী মতকে প্রমোট করছেন, সেখানে এই সংসদ ঘটিত […]
বজ্রপাতে সারাদেশে ১৩ জনের মৃত্যু
দেশের সাত জেলায় কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাতে রোববার (২৬ এপ্রিল) ১৩ জনের মর্মান্তিক প্রাণহানি ঘটেছে। সকাল থেকে বিকেল পর্যন্ত গাইবান্ধা, সিরাজগঞ্জ, বগুড়া, পঞ্চগড়, জামালপুর, নাটোর ও ঠাকুরগাঁওয়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে। এর মধ্যে উত্তরাঞ্চলের ছয়টি জেলাতেই ১১ জনের মৃত্যু হয়েছে। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গাইবান্ধায় সর্বোচ্চ ৪ জনের মৃত্যু […]
১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে
কুমিল্লায় আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘ ১০ বছর পর মামলার তদন্ত সংস্থা পিবিআই নিজ বাসভবন থেকে ওই সেনা কর্মকর্তাকে গ্রেফতার করে। বুধবার বিকালে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হকের ১নং আমলি আদালতে তাকে হাজির করা হয়। এ সময় বিচারক তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ […]
বিএনপির মনে ফাঁকি ছিল, তাই গণভোট আগে করতে দেয়নি: গোলাম পরওয়ার
গণভোট বাস্তবায়ন নিয়ে যে সংকট তৈরি হয়েছে তা বিএনপিকেই সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, নোট অব ডিসেন্ট বাদে সব মানবো, এর কোনো মানে হয় না। এটা জনগণের সাথে শুভঙ্করের ফাঁকি। বিএনপির মনে ফাঁকি ছিল, তাই তারা গণভোটটা আগে করতে দেয়নি। বুধবার (২২ এপ্রিল) […]
কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বহুল প্রতীক্ষিত অনলাইন পেমেন্ট গেটওয়ে ‘পেপ্যাল’ (Paypal) চালুর কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। একইসঙ্গে আগামী ৫ বছরে ২ লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড প্রদান এবং উচ্চপ্রযুক্তিতে কয়েক হাজার তরুণকে প্রশিক্ষিত করার মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। আজ বুধবার বিকেলে জাতীয় […]
দেশে মজুদ গ্যাস দিয়ে ১২ বছর চলবে: জ্বালানিমন্ত্রী
চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত দেশে অবশিষ্ট মজুদ গ্যাসের পরিমাণ ৭ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, তা ১২ বছর সরবরাহ করা সম্ভব হবে। রবিবার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ষোড়শ দিনের কার্যক্রমে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশারফ হোসেনের এক প্রশ্নের জবাবে […]