মিসরে কোরআন প্রতিযোগিতায় প্রথম হাফেজ আনাস
মিসরের কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস বিন আতিক। ৭০টি দেশের হাফেজদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের হয়ে এই বিজয় ছিনিয়ে আনে হাফেজ আনাস। এর মাধ্যমে তৃতীয়বারের মতো কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয় করলেন তিনি। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে তাজিকিস্তান ও তৃতীয় হয়েছে নাইজেরিয়া। বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় এ ফলাফল ঘোষণা […]
‘ট্রাম্প গোল্ড ভিসা’ চালু করল যুক্তরাষ্ট্র, সরাসরি মিলবে নাগরিকত্ব
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভে আগ্রহী ধনী ব্যক্তিদের জন্য ‘ট্রাম্প গোল্ড ভিসা’ নামের ভিসা কর্মসূচি চালু করেছে ট্রাম্প প্রশাসন। গতকাল মঙ্গলবার প্রথমে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালেও ব্যাপারটি নিশ্চিত করেন তিনি। মঙ্গলবার ট্রুথ সোশ্যাল পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, “যোগ্য এবং যাচাইকৃত আগ্রহী ব্যক্তিদের জন্য দারুন খবর! […]
বিএনপি নেতা পিন্টুকে ‘পরিকল্পিতভাবে হত্যা’ করা হয়েছে, দাবি স্ত্রীর
বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর মৃত্যুকে ‘পরিকল্পিত ভাবে হত্যা’ করা হয়েছে বলে দাবি করেছেন তার সহধর্মিণী সাবেক মহিলা কাউন্সিলর নাসিমা আক্তার কল্পনা। রোববার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে শহীদ পিন্টু স্মৃতি সংসদ আয়োজিত প্রতিবাদ সভায় তিনি এ অভিযোগ করেন। এ ছাড়া পিলখানা হত্যাকাণ্ড ও ৫৭ সেনা কর্মকর্তার নির্মম হত্যার মামলায় স্বাধীন তদন্ত […]
জামায়াত ক্ষমতায় এলে নারীদের অধিকারকে অগ্রাধিকার দেবে : আব্দুল হালিম
জনগণের রায় যদি আমাদের দিকে আসে, আমরা সবার অধিকার নিশ্চিত করব এবং নারীদের অধিকার ও নাগরিকদের সম্মানকে অগ্রাধিকার দেব বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। রোববার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানকে আমরা […]
এনসিপি নেতা আখতারের বক্তব্যের নিন্দা জামায়াতের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ‘অস্ত্রের রাজনীতি’ সংক্রান্ত মন্তব্যকে সম্পূর্ণ অসত্য, মনগড়া এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের শনিবার (৭ ডিসেম্বর) এক বিবৃতিতে অভিযোগগুলো সরাসরি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ৬ ডিসেম্বর ঢাকার বাংলামোটরে বিশ্বসাহিত্য […]
সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করতে প্রতিটি ইউনিটকে সমন্বিতভাবে কাজ করতে হবে:ফয়সাল মুহাম্মদ ইউনুছ
চট্টগ্রাম: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুছ বলেছেন, বাকলিয়াবাসীকে সাথে নিয়ে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে। সংগঠনের আদর্শ ও লক্ষ্যসমূহ জনগণের কাছে পৌঁছে দিতে প্রত্যেক রুকনের আরও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করা প্রয়োজন। শনিবার (৬ ডিসেম্বর) রাতে বাকলিয়া থানা জামায়াত কার্যালয়ে আয়োজিত রুকন সমাবেশে প্রধান […]
৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল কানাডা-আলাস্কা সীমান্ত এলাকা
যুক্তরাষ্ট্রের আলাস্কা ও কানাডার ইউকন অঞ্চলের সীমান্ত এলাকা একটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭। স্থানীয় সময় শনিবার (৬ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে আলাস্কার জুনো শহর থেকে প্রায় ২৩১ মাইল (৩৭০ কিলোমিটার) উত্তর–পশ্চিমে এবং ইউকনের হোয়াইটহর্স শহর থেকে ১৫৫ মাইল (২৫০ কিলোমিটার) পশ্চিমে আঘাত করে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, […]
কীভাবে সামলে নেবেন তারেক রহমান?
ঢাকা: জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর থেকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন। দলের সূত্র ও চিকিৎসকদের ভাষ্যমতে, তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রক্রিয়াটি এখন শুধুই সময়ের অপেক্ষা নয়, বরং এক জটিল সমীকরণের মধ্যে পড়ে গেছে। একদিকে মায়ের […]
ভারতকে এড়িয়ে বাংলাদেশ নিয়ে দ. এশিয়ায় নতুন জোট গড়তে চায় পাকিস্তান
ভারতকে পাশ কাটিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন আঞ্চলিক জোট গড়তে চায় পাকিস্তান। দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, এ প্রক্রিয়ায় বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে শুরু হওয়া ত্রিপাক্ষিক সহযোগিতা দ্রুতই বিস্তৃত হয়ে আরও দেশকে যুক্ত করতে পারে। বুধবার ইসলামাবাদে ‘ইসলামাবাদ কনক্লেভে’ তিনি বলেন, পাকিস্তান ‘জিরো–সাম’ (শূন্য-সমষ্টিগত) কূটনীতির বিরোধী এবং সংঘাত নয়, সহযোগিতায় বিশ্বাসী। তার মতে, […]
নির্বাচন পেছানোর জন্য ওরা পাগল হয়ে গেছে: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেছেন, নির্বাচনের জন্য যারা পাগল হয়ে যাচ্ছিল, এখন ওরা নির্বাচনকে পেছানোর জন্য পাগল হয়ে গেছে। তিনি বলেন, রাশি যখন বামে ঘোরে, তখন যত পরিকল্পনা সব বামেই যায়। আপনারা যত শয়তানি পরিকল্পনা করবেন, ততই বাংলাদেশের জনগণ থেকে আপনারা বিচ্ছিন্ন হবেন, কোনো সন্দেহ নেই। শনিবার […]