একের পর এক মিছিল মানিক মিয়া এভিনিউয়ে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ সংলগ্ন মানিক এভিনিউয়ে আসতে শুরু করেছেন মানুষ। স্লোগান সহকারে একের পর এক মিছিল মানিক মিয়া এভিউনিউয়ে প্রবেশ করছে। আজ (শনিবার) সকাল সাড়ে ১০টায় সরেজমিনে দেখা যায়, মিছিল থেকে ‘আমরা সবাই হাদি হবো যুগে যুগে লড়ে যাবো’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, […]
হাদির জানাজা ঘিরে ডিএমপির নিরাপত্তা বলয়, থাকছে ১ হাজার বডি ওর্ন ক্যামেরা
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির জানাজা ঘিরে নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। থাকছে ১ হাজার বডি ওর্ন ক্যামেরা ও সাদা পোশাকের পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, ওসমান হাদিস জানাজা থেকে শুরু করেন দাফন শেষ হওয়া পর্যন্ত […]
তারেক রহমান দেশে ফিরছেন ২৫ ডিসেম্বর
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার কথা ঘোষণা করেন। তিনি বলেন, আপনারা জানেন যে, একটা বৈঠক লন্ডনে যেটা হয়েছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টার মধ্যে, সেই সভায় সিদ্ধান্ত হয়েছিল যে, ফেব্রুয়ারি মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত […]
ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে শিবিরের বিক্ষোভ
ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত ৮টার দিকে সংগঠনটির মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে নগরের দেওয়ানহাট মোড় থেকে আগ্রাবাদ পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। এতে উপস্থিত ছিলেন ছাত্রশিবির মহানগর দক্ষিণ শাখার সভাপতি মাইমুনুল ইসলাম মামুন, চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী শামসুজ্জামান হেলালী, সাবেক মহানগর […]
ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি
ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে নলছিটি শহরের খাসমহল এলাকার বাড়িতে এই চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছেন তার স্বজনরা। পরিবারের সদস্যরা জানান, ওই সময় বাড়িতে কেউ উপস্থিত না থাকায় জানালা ভেঙে দুর্বৃত্তরা ঘরের ভেতরে প্রবেশ করে। কী পরিমাণ মালামাল […]
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির দুই নেতার সাক্ষাৎ
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন চৌধুরী ও হাফিজ উদ্দিন আহমেদ। বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, শনিবার (১৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশে রওয়ানা হয়েছে তারা দুইজন। তবে, এই সাক্ষাতের বিষয়বস্তু কি সেটি জানাননি শায়রুল […]
‘স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করিয়ে আমরা ঘরে ফিরবো’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে নিষ্ক্রিয়তার অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী। আজ (শনিবার) সকালে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এ কথা বলেন ফাহিম ফারুকী। তিনি বলেন, নির্বাচনকে বানচাল করার জন্য ওসমান হাদির ওপর আক্রমণ করা হয়েছে। এ […]
জিরা আমদানি কমেছে ৩৫৬ টন, কেজি প্রতি মূল্য বৃদ্ধি ৫০ টাকা
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে জিরা আমদানি কমেছে ৩৫৬ টন। আমদানি কমে যাওয়ায় স্থানীয় বাজারে মসলাপণ্যটির সরবরাহ ঘাটতি তৈরি হছে, যার প্রভাব পড়েছে খুচরা দামে। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম থাকায় বাজারে সব ধরনের জিরার দাম কেজি প্রতি ৫০-৬০ টাকা পর্যন্ত বেড়েছে। গতকাল সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারে দেখা যায়, ভারতে […]
বন্ডের অব্যবহৃত অর্থ চলতি মূলধনে যুক্ত করবে আশুগঞ্জ পাওয়ার
বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থের অব্যবহৃত অংশ চলতি মূলধন হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল)। এ সংক্রান্ত প্রস্তাব বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অন্যান্য এজেন্ডার সঙ্গে উপস্থাপন করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, আশুগঞ্জ পাওয়ার বন্ড পাবলিক অফারের মাধ্যমে মোট ১০০ কোটি টাকা উত্তোলন করেছে, […]
গর্তটির গভীরতা ১৫০ থেকে ২০০ ফুট, ফায়ার সার্ভিস পৌঁছেছে কেবল ৩০ ফুট
রাজশাহীর তানোর উপজেলায় গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু স্বাধীনকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। গর্তটির গভীরতা ১৫০ থেকে ২০০ ফুট বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় প্রায় ৩০ ফুট গর্ত করা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টা পর্যন্ত ২২ ঘণ্টা পেরিয়ে গেলেও শিশুটিকে উদ্ধার […]