তারেক রহমানের না ফেরা নিয়ে গুঞ্জনের কোনো ভিত্তি নেই: আমীর খসরু
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরবেন। তার দেশে না ফেরা নিয়ে গুঞ্জনের কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আমীর খসরু বলেন, তারেক রহমান খুব […]
পাকিস্তানের পারমাণবিক বোতামের নিয়ন্ত্রণ এখন অসীম মুনিরের হাতে
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নেতৃত্বাধীন সরকার দেশটির সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরকে আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের প্রথম চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) হিসেবে নিয়োগ দিয়েছে। পারমাণবিক অস্ত্রধারী দেশটিতে নতুন করে তৈরি করা এই প্রভাবশালী পদে তার মেয়াদ হবে পাঁচ বছর। এ নিয়োগের ফলে তিন বাহিনীর সর্বোচ্চ দায়িত্ব এখন মুনিরের হাতে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক […]
বলাকা কমিউটারের ইঞ্জিন বিকল, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
গাজীপুরের শ্রীপুরে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে জেলার শ্রীপুর উপজেলাধীন সাতখামাইর এলাকায় এ ঘটনা ঘটে। ট্রেনটির ইঞ্জিন থেকে জ্বালানি তেল ও মবিল বেরিয়ে যায়। ট্রেনের যাত্রীরা জানান, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা […]
বিএনপি সবসময়ই পলিটিক্স অব কমিটমেন্ট’-এ বিশ্বাসী : রিজভী
বিএনপি সবসময়ই ‘পলিটিক্স অব কমিটমেন্ট’-এ বিশ্বাসী বলে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অতীতেও দল প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে, ভবিষ্যতেও সে ধারাবাহিকতা বজায় থাকবে। শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, অতীতে স্বামী মারা গেলে স্ত্রী ১৫ বছর পেনশন পেতেন। কিন্তু ১৯৯০ সালে […]
রাষ্ট্রের ৯ হাজার কোটি টাকার ক্ষতি ফাঁসলেন দুদকের সাবেক কমিশনার জহুরুলসহ ৬
আন্তর্জাতিক ইনকামিং কলের টার্মিনেশন রেট ও রেভিনিউ শেয়ার বেআইনিভাবে কমিয়ে রাষ্ট্রের ৯ হাজার কোটি টাকার ক্ষতি করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মো. জহুরুল হক ও বিটিআরসির সাবেক দুই চেয়ারম্যানসহ ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। দুদকের ইতিহাসে এই প্রথম সংস্থাটির কমিশনার পর্যায়ের কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের হলো। ঘটনার […]
রাষ্ট্রপতির আগে প্রধান উপদেষ্টার দ্বারস্থ হচ্ছে ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে এবার প্রধান উপদেষ্টার সঙ্গেও সাক্ষাতের কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের প্রথা থাকলেও, এবার তার আগে প্রধান উপদেষ্টার সঙ্গে ভোটের প্রস্তুতি তুলে ধরতে বসতে চাইছে সাংবিধানিক এই সংস্থাটি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) একজন নির্বাচন কমিশনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তফসিলের আগে […]
বিয়ে নিয়ে প্রথম মুখ খুললেন রাশমিকা
দক্ষিণী নায়িকা রাশমিকা মন্দানার বিয়ে নিয়ে মাস কয়েক ধরেই চলছে নানা গুঞ্জন। তার হাতে একটি আংটি পরা ছবিও বাড়িয়ে দেয় জল্পনা; অনুরাগীরা মনে করেন, সেটিই বাগদানের আংটি। যদিও এতদিন বিষয়টি নিয়ে চুপ ছিলেন রাশমিকা ও তার প্রেমিক অভিনেতা বিজয় দেবরকোন্ডাও। তবে প্রথমবার এ নিয়ে মুখ খুললেন রাশমিকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাশমিকার কাছে বাগদান ও বিয়ের […]
এবার ডিএমপির ৫০ থানার ওসি বদলি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে ডিএমপির ৫০টি থানার ওসিদের রদবদল করা হয়। আদেশে বলা হয় অবিলম্বে এ আদেশ কার্যকর করা হবে। এর আগে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের মতো এবার […]
আল্লাহ কি পাপী বান্দাকেও ভালোবাসেন?
ইসলাম স্বভাবতই দয়ার ধর্ম। বর্তমান অস্থিরতার সময়ে ইসলামের শিক্ষা মানুষকে প্রশান্তি ও স্থিরতা দেয়। খ্রিস্টান ধর্মে আদম ও হাওয়া (আ.)-এর ভুলকে মানবজাতির উত্তরাধিকার সূত্রে পাওয়া গুনাহ হিসেবে দেখা হয়। আর সেই গুনাহ থেকে মুক্তি পেতে ‘উদ্ধারকারী’ হিসেবে ঈসা (আ.)-এর মৃত্যু ও ক্রুশবরণকে গুরুত্বপূর্ণ মনে করা হয়। কিন্তু ইসলামের দৃষ্টিতে বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। কোরআনে বলা হয়েছে, […]
জামায়াত আমিরের সঙ্গে ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের প্রধানের সাক্ষাৎ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের ঢাকা কার্যালয়ের প্রধান হুমা খান। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে জামায়াত আমিরের বসুন্ধরার কার্যালয়ে আন্তরিকতাপূর্ণ পরিবেশে বিদায়ী এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম জানান, অত্যন্ত হৃদ্যতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের বিরাজমান […]