১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

পত্রিকা অফিসে হামলার গোয়েন্দা রিপোর্ট ছিল, কিন্তু আমলে নেওয়া হয়নি: সালাহউদ্দিন আহমদ

21 4

দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টারে হামলা জাতির জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, প্রথম আলো, ডেইলি স্টার জ্বালিয়ে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। এ দৃশ্য সারাবিশ্ব দেখেছে। সেটা আমাদের জন্য লজ্জার। এটা কোনোভাবে আমরা শুধুমাত্র দুঃখ প্রকাশ, ক্ষমা প্রার্থনা করে সমাপ্ত করতে পারবো না। রোববার […]

এ কে খন্দকারের মৃত্যুতে পররাষ্ট্র উপদেষ্টার শোক

21 3

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর উত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ, স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান এবং সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আবদুল করিম খন্দকারের (এ কে খন্দকার) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রোববার (২১ ডিসেম্বর) এক শোকবার্তায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, মহান […]

শেষবারের মতো সন্তানের মুখ দেখতে শহীদ শামীমের অপেক্ষায় বাবা

২ে১ ২

সুদানের আবেই শহরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শাহাদাত বরণকারী নিহত সেনা সদস্যদের মধ্যে ছিলেন শামীম রেজা (২৮)। তার মরদেহ আজ রোববার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তার নিজ গ্রাম কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের হোগলাডাঙ্গীতে পৌঁছানোর কথা রয়েছে। পরে তাকে পূর্ণ সামরিক মর্যাদায় দাফন করা হবে। কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. […]

তারেক রহমানের ফ্লাইট থেকে সরিয়ে নেওয়া হলো দুই কেবিন ক্রুকে

7 1

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেই ফ্লাইটে ঢাকা আসবেন সেটির দায়িত্বে থাকা দুই কেবিন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে। তারা হলেন, জুনিয়র পার্সার মো. সওগাতুল আলম সওগাত ও ফ্লাইট স্টুয়ার্ডস জিনিয়া ইসলাম। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তারেক রহমানের লন্ডন থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার)। সূত্র জানায়, […]

শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন জামায়াত আমির

21 1

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইয়ের বিপ্লবী বীর শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (২১ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ফজরের নামাজ আদায়ের পর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি […]

চট্টগ্রামে জাতীয় পার্টির সাবেক এমপি আনিসুল ইসলামের বাড়িতে আগুন

20 7

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় পার্টির (একাংশের) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের উত্তর ছাদেক নগর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শুক্রবার দিবাগত রাতে হঠাৎ একদল দুর্বৃত্ত গিয়ে আনিসুল ইসলাম মাহমুদের বাড়ির প্রধান ফটক ভাঙচুর করে ভেতরে ঢুকে আগুন লাগিয়ে […]

ওসমান হাদির সাংস্কৃতিক লড়াই যেন আমরা পরিপূর্ণ করতে পারি : আখতার হোসেন

20 6

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি যে সাংস্কৃতিক লড়াই শুরু করেছিলেন, সে সাংস্কৃতিক লড়াই পরিপূর্ণ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবন এলাকায় শহীদ শরিফ ওসমান হাদির জানাজা নামাজে অংশ নিতে এসে তিনি এ কথা বলেন। আখতার হোসেন বলেন, […]

‘জানাজার আগে তার শেষ ঠিকানা একটু দেখতে এসেছি’

20 4

আততায়ীর গুলিতে শহীদ হওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হওয়ার পরে কবি নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হবে। আজ (শনিবার) সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এই সমাধিস্থলের আশপাশে ভিড় করছেন সাধারণ মানুষ, ছাত্র, জনতা। ভেতরে চলছে প্রস্তুতি। সমাধিস্থলের মূল ফটক বন্ধ রাখা হয়েছে, সেখানে কাউকে প্রবেশ […]

দল-মতের ঊর্ধ্বে উঠে হাদির জানাজায় দলে-দলে অংশগ্রহণ করুন : জামায়াত আমির

jamat khulna 20251201170820

শহীদ ওসমান হাদির জানাজায় দল-মতের ঊর্ধ্বে উঠে দলে-দলে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২০ ডিসেম্বর) সকালে এক ফেসবুক পোস্টে জামায়াত আমির এ আহ্বান জানান। ডা. শফিকুর রহমান বলেন, ‘শহীদ ওসমান হাদির জানাজায় শরিক হতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ। বিমানবন্দর থেকেই সরাসরি গিয়েছি শহীদ ওসমান […]

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশের অপেক্ষা সারিবদ্ধ হাজারো ছাত্র-জনতা

20 3.1

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির নামাজে জানাজায় অংশগ্রহণের লক্ষ্যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রবেশ করতে সারিবদ্ধ হয়ে অপেক্ষা করছে হাজারো ছাত্র-জনতা। নামাজে জানাজা শুরুর তিন ঘণ্টা আগেই দীর্ঘ সারিবদ্ধ হতে দেখা গেছে উৎসুক ছাত্র-জনতাকে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নামাজে […]