হাদির হত্যাকারী দেশে নাকি দেশের বাইরে, সে তথ্য নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
ওসমান হাদির হত্যাকারী কোথায় আছে- এ তথ্য জানা থাকলে তাকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হতো বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তি দেশে আছে নাকি বিদেশে পালিয়েছে, এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হাদি হত্যাকাণ্ডের তদন্তে […]
ওসমান হাদির কবর জিয়ারত ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে : পীর চরমোনাই
ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর চরমোনাই। তিনি বলেন, শহীদ ওসমান হাদির জানাজায় উপস্থিতি প্রমাণ করেছে বাংলাদেশকে নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না। একটি স্বাধীন দেশে রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়ে অপরাধীরা যাতে পাশের দেশে আশ্রয় না পেতে পারে সেই বিষয়ে জাতিসংঘকে ভূমিকা […]
ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রকে রক্ষা করতে হবে : ইসলামী গণতান্ত্রিক পার্টি
ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল বলেছেন, প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার ঘটনার মধ্যদিয়ে সরাসরি গণতন্ত্র ও মুক্তমতের ওপর আক্রমণ করা হয়েছে। সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে। সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যান এম এ আউয়ালের সভাপতিত্বে কেন্দ্রীয় নেতাদের আলোচনায় এই অবস্থান ব্যক্ত করা হয়। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক […]
ঢাকা-১০ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন আসিফ মাহমুদ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে নির্বাচন করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ (সোমবার) বেলা ১১টা ৪০ মিনিটে তিনি ধানমন্ডি থানা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ […]
খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্যে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অনিমেষ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া এনসিপির যুগ্ম […]
হাদির খুনিরা ৬ ঘণ্টার মধ্যে কীভাবে পালালো, জবাব চান জামায়াত সেক্রেটারি
ওসমান বিন হাদির খুনিরা হামলার ছয় ঘণ্টা পর কীভাবে দেশ ছেড়ে পালিয়ে যেতে পারল? এমন প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, দেশবাসীর প্রশ্ন কেন সরকার তাদেরকে (হাদির খুনি) গ্রেপ্তার করতে পারল না? সরকারের গোয়েন্দা সংস্থার লোকেরা কী করেছে? গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে ওসমান বিন হাদির হত্যাকারীদের সহযোগিতাকারী কেউ লুকিয়ে […]
হঠাৎ দেখি আমার দাম বাইরা গেছে: মেজর আখতারুজ্জামান
হঠাৎ দলবদল করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করা বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান বলেছেন, হঠাৎ দেখছি আমার দাম বেড়ে গেছে। বিএনপির অনেক বন্ধু ফেসবুকে আমাকে নিয়ে লেখালেখি করছে। এতে আমি শুকরিয়া জানাই। তারা এখন বুঝতে পারছে, আমি তাদের ঘরের একটি মোটা খুঁটি ছিলাম। তিনি বলেন, আমি নিজে দল ছেড়ে […]
মেসেজ ক্লিয়ার, আর কাউকে সুযোগ দেওয়া হবে না : ইসি সানাউল্লাহ
ওসমান হাদির মৃত্যুর পর প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা যারা ঘটিয়েছে তাদের আর কোনো সুযোগ দেওয়া হবে না। এ বিষয়ে মেসেজ ক্লিয়ার বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। রোববার (২১ ডিসেম্বর) নির্বাচন ভবনে নির্বাচন পূর্ব আইনশৃঙ্খলা পরিস্থিতি, যৌথ বাহিনীর কার্যক্রম ও আচরণবিধি […]
রংপুর-৩ আসনে মনোনয়নপত্র নিলেন বিএনপির প্রার্থী সামসুজ্জামান সামু
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রংপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকীর কাছ থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির রংপুর-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও মহানগর বিএনপির সদস্য সুলতান আলম বুলবুল। এ সময় উপস্থিত ছিলেন […]
বাংলাদেশ মিশনে হামলা হয়নি, দীপু হত্যার প্রতিবাদ করা হয়েছে : দিল্লি
নিরাপত্তা বেষ্টনী ভেদ করে দিল্লির বাংলাদেশ মিশনে উগ্র ভারতীয়দের দ্বারা আক্রমণের ঘটনাকে প্রত্যাখ্যান করেছে ভারত। একইসঙ্গে ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশের ভূমিকার নিয়ে যে প্রশ্ন উঠেছে, সেটিও প্রত্যাখ্যান করেছে দিল্লি। দিল্লির বাংলাদেশের হাইকমিশনে হামলা নিয়ে রোববার (২১ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন। বিস্তারিত আসছে….