২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

ইরানি পতাকাবাহী আরও একটি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

2501

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে আবারও ইরানের একটি জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ইরানি পতাকাবাহী জাহাজটি ইরানের একটি বন্দরের দিকে যাওয়ার পথে আটক করা হয় বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। শনিবার (২৫ এপ্রিল) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস রাফায়েল পেরাল্টা’ (ডিডিজি ১১৫) জাহাজটিকে আটকে দিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) […]

মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী

5265 69e5faa72d0ed

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার কোনো বিকল্প নেই। বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশনের তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা […]

সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ হজযাত্রী, মৃত্যু ২

2322

আর মাত্র কিছুদিনের মধ্যেই ১৪৪৭ হিজরি সালের হজ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত হজের জন্য সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজার ৩৯৬ জন হজযাত্রী। সেখানে দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সবশেষ বুলেটিনে এসব তথ্য জানা গেছে। জানা যায়, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ২ […]

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

2323

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে মোহন শেখ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তি উপজেলার মাধবপুর গ্রামের মোহন শেখ (৬৫)। গ্রাম্য সূত্র জানায়, শৈলকূপা […]

এমপি আমির হামজাকে ফের লিগ্যাল নোটিশ

2322

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের সংসদ সদস্য ও আলোচিত ইসলামী বক্তা আমির হামজাকে আবারও লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ ছাত্রশক্তি কুষ্টিয়া জেলা শাখার সদস্য-সচিব মো. আই ইয়াশ ইমনের আবেদনের ভিত্তিতে এই নোটিশ জারি করেন আইনজীবী মো. নূরুল ইসলাম। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কিশোরগঞ্জ-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করার জেরে এ […]

২২ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৪২ কোটি ডলার

2321

এপ্রিল মাসের প্রথম ২২ দিনে প্রবাসীদের পাঠানো অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ২৪১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার। এতে গড়ে প্রতিদিন দেশে এসেছে প্রায় ১০ কোটি ১৯ লাখ ডলার করে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, এপ্রিলের প্রথম ২২ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৪১ কোটি ৭০ লাখ ডলার। আর […]

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

2320

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় লিবিয়ায় আটকে পড়া ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে তাদের বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়। ফিরে আসা ব্যক্তিদের বেশিরভাগই অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার চেষ্টা করতে গিয়ে মানবপাচারকারীদের ফাঁদে পড়ে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে অপহরণ, নির্যাতন […]

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার

2319

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে শাকিল আহমেদ (২২) নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বুধবার রাতে চিলাহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সম্রাট বাদী হয়ে সাইবার […]

অধিনায়কের শিকার অধিনায়ক, ৬১ রানে নেই নিউজিল্যান্ডের ৩ উইকেট

2318

নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথামকে সাজঘরে ফেরালেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তার বলে ফাইন লেগে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ল্যাথাম। তার বিদায়ে ৬১ রানে ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। এর আগে ‘দ্য ফিজ’ খ্যাত কাটারমাস্টার মোস্তাফিজুর রহমানের পর নিউজিল্যান্ড শিবিরে আঘাত হানেন তরুণ পেসার নাহিদ রানা। ৫৪ রানে ২ উইকেট নেই সফরকারীদের। তিন ম্যাচের ওয়ানডে […]

কেন থমকে আছে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা, নেপথ্যে কী?

2316

৬ সপ্তাহ পেরিয়ে গেলেও দেখা নেই ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির। গত ২৮ ফেব্রুয়ারি এক ড্রোন হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তাকে উত্তরসূরি ঘোষণা করা হয়। কিন্তু এরপর থেকে তিনি জনসমক্ষে না আসায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিতীয় দফার শান্তি আলোচনা অনিশ্চয়তার মুখে পড়েছে। হোয়াইট হাউসের কর্মকর্তাদের ধারণা, মোজতবা খামেনির এই ‘অনুপস্থিতি’ […]