৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

সন্ত্রাস দমন আইনে আ.লীগের দুই সাবেক এমপিসহ গ্রেফতার ১৩

সন্ত্রাস দমন আইনের আওতায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের দুই সাবেক সংসদ সদস্যসহ ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন- ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি ফয়জুর রহমান বাদল এবং সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি তামান্না নুসরাত বুবলী।  ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তবে তাৎক্ষণিকভাবে গ্রেফতার হওয়া অন্যদের পরিচয় এবং বিস্তারিত জানানো হয়নি। 

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সর্বশেষ