১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি

বিশ্বের ‘সবচেয়ে শক্তিশালী’ পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা রাশিয়ার

2026 05 12T144935Z 1219486404 RC2P7LAPHXUZ RTRMADP 3 RUSSIA MISSILES TEST 1778641114

ইউক্রেন যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও ‘অজেয়’ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (ICBM) ‘সারমাট’-এর সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর পক্ষ থেকে এই পরীক্ষা চালানো হয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই এই ক্ষেপণাস্ত্রটিকে বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসেবে ঘোষণা করেছেন। ​পুতিনের কড়া হুঁশিয়ারি ​মস্কোর ক্রেমলিন থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে এই […]

হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী, করা হবে অস্ত্রোপচার

1305

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের শীর্ষ নেতা সোনিয়া গান্ধীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৩ মে) তাকে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও একটি ছোট অস্ত্রোপচারের অংশ হিসেবেই তাকে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সকালে তার একটি ক্ষুদ্র অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার কথা রয়েছে। বর্তমানে তার প্রয়োজনীয় […]

ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে ‘ট্রুথ সোশ্যালে’ ট্রাম্পের পোস্ট

usa vs vene

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার তার সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে একটি মানচিত্রের গ্রাফিক পোস্ট করেছেন। ওই পোস্টে ভেনেজুয়েলার মানচিত্রের মাঝে একটি আমেরিকান পতাকা ও সেটিকে ‘৫১তম অঙ্গরাজ্য’ হিসেবে দেখানো হয়েছে। খবর এএফপি। বুধবার (১৩ মে) ট্রাম্প একটি উচ্চ-পর্যায়ের শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনে যাওয়ার পথে এই উস্কানিমূলক পোস্টটি প্রকাশিত হয়। এর একদিন আগে, […]

নারীদের হেনস্তা করায় মালয়েশিয়ায় বাংলাদেশিকে বেত্রাঘাতের নির্দেশ

1303

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের এলআরটি ও এমআরটি স্টেশনে পাঁচ নারীকে হেনস্তা করায় এক বাংলাদেশিকে কারাদণ্ড ও বেত্রাঘাত করার নির্দেশ দিয়েছেন আদালত। আজ বুধবার (১৩ মে) এমন নির্দেশনা দেওয়া হয়। সংবাদমাধ্যম মালয়মেইল জানিয়েছে, ওই বাংলাদেশির নাম মোহাম্মদ রমজান আলী। ৪১ বছর বয়সী এ ব্যক্তি দেশটিকে নির্মাণ শ্রমিকের কাজ করেন। এরআগে গত ৬ মে তাকে ছয় মাসের কারাদণ্ড […]

জুলাই মানবতাবিরোধী অপরাধ শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু

1302

জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জের সদর ও ফতুল্লা এলাকায় শিশু রিয়া গোপসহ ১০ জনকে হত্যার অভিযোগে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে মামলাটির বিচার কার্যক্রম শুরু হলো। বুধবার (১৩ মে) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আসামিদের অনুপস্থিতিতে অভিযোগ […]

২৭তম বিসিএসের আরও ৯৬ জনকে নিয়োগ দিল সরকার

1301

২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ আরও ৯৬ বঞ্চিত প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১৩ মে) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশে এসব প্রার্থীদের নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে নিয়োগ প্রাপ্তদের আগামী ১৮ মের মধ্যে ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদানের জন্য বলা হয়েছে। ক্যাডার নিয়ন্ত্রণকারী […]

​”স্মার্টফোনে বন্দি শৈশব-যৌবন: সামাজিক যোগাযোগমাধ্যম কি আসলে বিচ্ছিন্নতার মাধ্যম?”

bvnews 24 Soccial 2601270602

আলোকোজ্জ্বল পর্দার ওপারে এক নিবিড় অন্ধকার দানা বাঁধছে। যে প্রযুক্তির ছোঁয়ায় বিশ্ব আজ হাতের মুঠোয়, সেই প্রযুক্তির আড়ালেই মানুষ ক্রমশ একা হয়ে পড়ছে। মানুষের প্রতিটি যুগ তার নিজস্ব ভাষা তৈরি করলেও বর্তমানের ডিজিটাল ভাষা যেন আবেগহীন এক যান্ত্রিক সংকেতে পরিণত হয়েছে। তথ্যপ্রযুক্তির অভাবনীয় উন্নতির এই যুগে সংযোগ বাড়লেও কোথাও যেন হারিয়ে যাচ্ছে মানবিক স্পর্শের সেই […]

চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, লঘুচাপ ঘনীভূত হওয়ার শঙ্কা

Untitled 1 66e7ad67084e3 67ffa49b22df6 682b255a1ab5d 6a00a40f23233

সারাদেশে আবহাওয়া পরিস্থিতির বড় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত একটি লঘুচাপ বর্তমানে ঘনীভূত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে। এর প্রভাবে দেশের উত্তরাঞ্চল ও সিলেট বিভাগে টানা পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। ​বুধবার (১৩ মে) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক পূর্বাভাসে জানানো হয়, লঘুচাপের […]

যুক্তরাষ্ট্রের ইরান যুদ্ধে চীনের সাহায্যের দরকার নেই : ট্রাম্প

US China 2

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যেই চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরের আগে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরান ইস্যুতে চীনের সাহায্যের প্রয়োজন নেই যুক্তরাষ্ট্রের। তবে একই সঙ্গে বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বাণিজ্য, তাইওয়ান ও বৈশ্বিক নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে যাচ্ছে তার। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসি থেকে বেইজিং […]

সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই

s 3

​আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন পরলোকগমন করেছেন। বুধবার (১৩ মে) সকাল ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ​মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। পারিবারিক সূত্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। ​বার্ধক্যজনিত অসুস্থতায় হাসপাতালে ছিলেন […]