৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

হাদি হত্যার বিচারের ব্যাপারে কারও কোনো মাথা ব্যথা নেই : মাসুমা হাদি

borishal masuma 20260507163903

শহীদ শরীফ ওসমান হাদির বোন মাসুমা হাদি বলেছেন, শহীদ ওসমান হাদি হত্যার বিচারের ব্যাপারে কারও কোনো মাথা ব্যথা নেই। সংসদে দুই–একজন ছাড়া কেউ তার বিষয়ে কথা বলে না। স্বরাষ্ট্রমন্ত্রীরও এ নিয়ে কোনো বক্তব্য নেই’ এমন মন্তব্য করেছেন। বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে শহীদ শরীফ ওসমান হাদির বিচারহীনতার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে […]

বুলিং ঠেকাতে শিক্ষার্থীদের বেত মারার অনুমতি দিলেন সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী

desmond 69fc637959415

সিঙ্গাপুরে স্কুল শৃঙ্খলা বজায় রাখা ও বুলিং নিয়ন্ত্রণে নতুন এক নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশটির শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি জানিয়েছেন, বিশেষ কিছু গুরুতর পরিস্থিতিতে অবাধ্য শিক্ষার্থীদের ক্ষেত্রে শাস্তি হিসেবে সীমিতভাবে বেত ব্যবহারের অনুমতি থাকবে। তিনি বলেন, সব ধরনের শাস্তির ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। শুধুমাত্র যখন অন্য কোনো শৃঙ্খলামূলক ব্যবস্থা কার্যকর না হয় এবং অপরাধ গুরুতর হয়, […]

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

Untitled 18 69fc652ff2b95

কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমানকে সাক্ষাতের জন্য ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৭ মে) বিকালে প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে তিনি হাওরাঞ্চলের ভয়াবহ ক্ষয়ক্ষতির বিষয় তুলে ধরবেন বলে জানিয়েছেন। বুধবার (৬ মে) রাতে যুগান্তরকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব তথ্য জানান ফজলুর রহমান। সাক্ষাৎকারটি নিয়েছেন যোবায়ের আহসান জাবের। ফজলুর রহমান […]

শিশু অধিকার সুরক্ষায় ইউনিসেফের সঙ্গে কাজ করবে সংসদীয় ককাস

pairliament cocas 20260507160041

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, দেশে শিশু অধিকার সুরক্ষায় পার্লামেন্টারি ককাস অন চাইল্ড রাইটস এবং ইউনিসেফ সমন্বিতভাবে কাজ করবে। তিনি বলেন, শিশুদের স্বার্থ সংরক্ষণ ও শিশুবান্ধব নীতি প্রণয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিসহ সরকারি ও বিরোধীদলীয় সংসদ সদস্যদের সমন্বয়ে একটি শক্তিশালী ককাস গঠন করা হবে। এই ককাস জাতীয় সংসদে শিশু […]

ফিলিস্তিনি নেতা খলিল আল-হায়ার চতুর্থ ছেলেকে হত্যা ইসরায়েলের

khalil 20260507154922

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের অন্যতম প্রভাবশালী নেতা খলিল আল–হায়ার চতুর্থ ছেলেকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। আজ বৃহস্পতিবার (৭ মে) হামাস এ তথ্য নিশ্চিত করেছে। খলিল আল-হায়ার নিহত এ ছেলের নাম আজম বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। আজম নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হামাসের আরেক প্রভাবশালী নেতা বাসিম নাঈম। তিনি জানিয়েছেন, গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় তার […]

বগুড়ায় হচ্ছে আন্তর্জাতিক মানের বিমানবন্দর, সাড়ে ১০ হাজার ফুটের রানওয়ে

biman minister 20260507144144

বগুড়ায় আন্তর্জাতিক মানের বিমানবন্দর ও সাড়ে ১০ হাজার ফুটের রানওয়ে তৈরির পরিকল্পনা চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বৃহস্পতিবার (৭ মে) সকালে বগুড়া বিমানবন্দর সরেজমিন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন […]

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

Untitled 16 69fc550401dc4

লিবিয়ায় আটকে পড়া ১৭৪ জন বাংলাদেশি নাগরিক বৃহস্পতিবার (৭ মে) ভোরে দেশে ফেরত এসেছেন। বাংলাদেশ সরকার, লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) যৌথ সহায়তায় স্বেচ্ছায় প্রত্যাবাসন কর্মসূচির আওতায় তারা দেশে ফেরেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে করে আজ ভোর ৫টার দিকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে […]

এফ-৩৫ কে টেক্কা দিতে চীনের নতুন ফাইটার জেট জে-৩৫এই, প্রথম ক্রেতা পাকিস্তান

Jet 69fc5be456986

বিশ্ববাজারে মার্কিন যুদ্ধবিমান এফ-৩৫ এর একচেটিয়া আধিপত্য ভাঙতে নতুন স্টিলথ ফাইটার জেট জে-৩৫এই উন্মোচন করেছে চীন। পঞ্চম প্রজন্মের এই মাল্টি-রোল ফাইটার জেটের প্রথম বিদেশি ক্রেতা হিসেবে নাম আসতে যাচ্ছে পাকিস্তানের। খবর এনডিটিভির। সম্প্রতি চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি-তে জে-৩৫এই এর একটি সম্পূর্ণ প্রস্তুত মডেল প্রদর্শন করা হয়েছে। বিমানটিতে চীনা বিমানবাহিনীর পরিবর্তে প্রস্তুতকারী প্রতিষ্ঠান এভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন […]

ব্যর্থ ‘প্রজেক্ট ফ্রিডম’, যে কারণে ২৪ ঘণ্টার মধ্যেই পিছু হটতে বাধ্য হল যুক্তরাষ্ট্র

tramp 69fc5cf3528b6

মধ্যপ্রাচ্যে পেশিশক্তি প্রদর্শনের নীতি থেকে আপাতত পিছু হটতে বাধ্য হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সামরিক শক্তি প্রয়োগ করে উন্মুক্ত করার পরিকল্পনা ‘প্রজেক্ট ফ্রিডম’ ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই স্থগিত করেছে ওয়াশিংটন। বিশ্লেষকরা একে ট্রাম্পের বড় ধরনের কূটনৈতিক ও সামরিক পশ্চাদপসরণ হিসেবে দেখছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের বেইজিং সফরের ঠিক এক সপ্তাহ […]

পর্যায়ক্রমে মাঠ থেকে সশস্ত্র বাহিনী প্রত্যাহার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Untitled 1 69f20244017ea 1 69fc447a7474e

আইনশৃঙ্খলা রক্ষার কাজে মাঠ পর্যায়ে থাকা সশস্ত্র বাহিনীর সদস্যদের (সেনা, বিমান ও নৌবাহিনী) পর্যায়ক্রমে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৭ মে) সিলেটে পাথর উত্তোলন সংক্রান্ত বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন নির্বাচিত এবং রাজনৈতিক সরকার ক্ষমতায়। পুলিশ বাহিনীর কার্যক্রমও গতিশীল হয়েছে। যে কারণে, মাঠ পর্যায়ে […]