১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

র‍্যাঙ্কিংয়ে বেহাল দশা, সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় বাংলাদেশ

পরিসংখ্যানের পাতায় চোখ বোলালে দেখা যাবে, ২০০৪ সালের পর বাংলাদেশের ক্রিকেটে এতটা খারাপ সময় আসেনি। বিশেষত, ওয়ানডে ফরম্যাটে। যে ফরম্যাটটাকে বলা হয় লাল-সবুজের প্রিয় ফরম্যাট। সেই ফরম্যাটে বাংলাদেশের অবস্থান এখন ১০ নম্বরে। হালের আফগানিস্তান তো বটেই, নিজেদের হারিয়ে খোঁজা ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কাও আছে বাংলাদেশের ওপরে।

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে আফগানিস্তান আছে সপ্তম স্থানে, ওয়েস্ট ইন্ডিজ নবম। এক ঝাঁক নক্ষত্রের বিদায়ের পর শ্রীলঙ্কা দল রীতিমতো ভেঙে পড়েছিল। খেলতে পারেনি সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতেও। সেখান থেকে তারা এখন উঠেছে চার নম্বরে।

বাংলাদেশের খেলা সর্বশেষ ৯ ওয়ানডেতে জয় মাত্র একটি। হেরেছে আফগানিস্তানের কাছে সিরিজ। পয়েন্ট টেবিলের ১১-তে থাকা জিম্বাবুয়ে ম্যাচ খেলার সুযোগ কম পায়। ফলে, আপাতত বাংলাদেশের স্বান্তনা, ১০ এর বাইরে যেতে হচ্ছে না।

আইসিসি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৭৬, পয়েন্ট ২ হাজার ২০৫। ১২৪ রেটিং ও ৪ হাজার ৪৭১ পয়েন্ট নিয়ে ভারত সবার ওপরে।

যে ফরম্যাট বাংলাদেশের সবচেয়ে প্রিয়, সেখানেই মুখ থুবড়ে পড়েছে। সুযোগ-সুবিধা, চাকচিক্য, আভিজাত্য—কোনো কিছুর কমতি নেই বাংলাদেশ দলের। তবু, মাঠের খেলায় তাদের খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। কখনও কখনও জ্বলে ওঠেন, তাতে মেতে ওঠে ভক্তরা। তারকারাও ভাবেন, কাজ তো হলোই। পারফরম্যান্সের এমন নিম্নমুখী গ্রাফ আসলে কী বার্তা দিচ্ছে? এভাবে আর কত পেছাবে বাংলাদেশ? উত্তর আসলে ক্রিকেটারদের হাতে, তবে তাদের বোধহয় জানা নেই তা।

সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী নির্বাচিত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জেলা জামায়াতের নেতাদের সঙ্গে নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি।  অধ্যক্ষ আলমগীর হোসেনকে ২৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন মাসুদ সাঈদী। ‎বিজয় লাভের পরপরই তিনি ঘোষণা দেন, দলমত নির্বিশেষে তিনি পিরোজপুরের সব মানুষের জন্য কাজ করবেন। মাসুদ সাঈদী বলেন, আমাদের লক্ষ্য একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সম্ভাবনাময় পিরোজপুর গড়ে তোলা। সাক্ষাৎকালে মাসুদ সাঈদী বলেন, আমরা সবাই মিলেমিশে একটি সুন্দর ও সম্ভাবনাময় পিরোজপুর গড়ে তুলব। আমরা পিরোজপুরকে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির হিসেবে গড়ে তুলব। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তের পিরোজপুর গড়ে তুলব। আমাদের মাঝে দলীয় বিভাজন থাকবে না, থাকবে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতি। এর আগে ‎শুক্রবার সন্ধ্যায় স্থানীয় জনগণের সঙ্গে বিজয় পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে চন্ডিপুর বাজারে আয়োজিত এক শুকরানা সমাবেশে মাসুদ সাঈদী দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ভিন্ন দলের নেতাকর্মীদের প্রতি যেন কোনো ধরনের অসদাচরণ না করা হয়। নির্বাচনে বিজয় যেন আমাদের অহংকারী না করে, বিজয় যেন আমাদের বিনয়ী করে। তিনি বলেন, আমাদের লক্ষ্য স্পষ্ট— জনগণের আস্থা অর্জন করা, নতুন ক্ষমতাসীনদের জবাবদিহির মধ্যে রাখা এবং দেশে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি করা। এদেশ আমাদের সবার। সবাই মিলেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এদেশে নতুন করে আর কোনো স্বৈরাচার বা দুর্নীতিবাজকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। ‎সমাবেশ শেষে মাসুদ সাঈদী চন্ডিপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন কার্যালয়ে গিয়ে বিএনপির নেতাকর্মীদের খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জহিরুল হক, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান, শিবিরের জেলা সভাপতি ইমরান হোসেন, মাজলিসুল মুফাসসিরীনের জেলা সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম, জেলা টিম সদস্য রাকিবুল হোসেন প্রমুখ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ের পর সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। শনিবার বিকাল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন হবে। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে বিএনপি। সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে তারেক রহমান গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।