৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি

রোনালদোর শততম গোল, শিরোপার খুব কাছে আল নাসর

সৌদি প্রো লিগে দারুণ সময় পার করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল শাবাবের বিপক্ষে গোল করে আল নাসরের হয়ে লিগে নিজের ১০০তম গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এই ম্যাচে জোয়াও ফেলিক্সের হ্যাটট্রিকের সঙ্গে রোনালদোর গোল মিলিয়ে ৪-২ ব্যবধানে জয় পেয়েছে তাদের দল।

জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করেছে আল নাসর। ৩২ ম্যাচে তাদের সংগ্রহ এখন ৮২ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা আল হিলাল ৩১ ম্যাচে পেয়েছে ৭৭ পয়েন্ট। দুই দলের মধ্যকার পরবর্তী ম্যাচটি আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করতে পারবে রোনালদোর দল।

এদিকে গোলের মাধ্যমে ক্যারিয়ারের আরেকটি বড় মাইলফলকের কাছেও পৌঁছে গেছেন রোনালদো। অফিসিয়াল ম্যাচে তার মোট গোলসংখ্যা এখন ৯৭১। ফলে ফুটবল ইতিহাসে ১ হাজার গোলের স্বপ্ন এখন আরও বাস্তব হয়ে উঠছে।

৪১ বছর বয়সেও নিজের ফিটনেস ও গোল করার ধারাবাহিকতা ধরে রেখেছেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে প্রতিনিয়ত নতুন নতুন রেকর্ড গড়ে চলেছেন তিনি। চলতি মৌসুমেও আল নাসরের আক্রমণভাগের সবচেয়ে বড় ভরসা রোনালদোই।

 

সর্বশেষ