পাঁচ ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ২১ জানুয়ারি

October 12, 2026 • Imran Hossain
ec pic
Share: Facebook X WhatsApp

২০২৭ সালের ২৭ মে’র মধ্যে ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে নির্বাচন সম্পন্নের পরিকল্পনা

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হয়ে পাঁচ ধাপে দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২০২৭ সালের ২৭ মে’র মধ্যে এ নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচনের সময় নির্ধারণসংক্রান্ত সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

নির্বাচন কমিশনার জানান, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের বিষয়ে প্রাক্‌-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন পাঁচ ধাপে আয়োজন করে ২০২৭ সালের ২৭ মে’র মধ্যে সম্পন্ন করা হবে।

নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে কমিশন ধাপে ধাপে ভোটগ্রহণের সময়সূচি নির্ধারণ করেছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *