১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে শাবান, ১৪৪৭ হিজরি

কানাডায় ফিলিপিনো উৎসব চলাকালে গাড়িচাপায় নিহত ৯

কানাডার ভ্যাঙ্কুভার শহরের একটি রাস্তায় ফিলিপিনো ঐতিহ্য উদযাপনের উৎসবে গাড়ির ধাক্কায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৬ এপ্রিল) রাতে একজন চালক ভিড়ের ওপর গাড়ি চালিয়ে দেন। এতে আরও অনেকে আহত হয়েছেন।

উৎসবে উপস্থিত কয়েকজন ঘটনাস্থল থেকে সন্দেহভাজন ব্যক্তিকে ধরতে সাহায্য করেন। পরে পুলিশ ৩০ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

ভ্যাঙ্কুভার শহরের পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত আমরা যা জানি, গত রাতের ‘লাপু লাপু’ উৎসবে একজন ব্যক্তি ভিড়ের মধ্য দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার পর ৯ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমাদের সমবেদনা।

শনিবারের এই অনুষ্ঠানটি সংস্কৃতি এবং বৈচিত্র্য উদযাপনের উদ্দেশ্যে করা হয়েছিল, লাপু লাপু দিবস উপলক্ষে। এটি ব্রিটিশ কলাম্বিয়ার ফিলিপিনো সম্প্রদায় আয়োজিত একটি বার্ষিক উৎসব এবং স্প্যানিশ উপনিবেশের বিরুদ্ধে লড়াই করা একজন আদিবাসী নেতার স্মরণে।

পুলিশ বলেছে, তারা আত্মবিশ্বাসী যে, এটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল না। যদিও তদন্ত সম্পর্কে অবহিত একটি আইন প্রয়োগকারী সূত্র সিএনএনকে জানিয়েছে, কানাডিয়ান ওই ব্যক্তি মানসিক স্বাস্থ্য সমস্যায় জর্জরিত কিনা, তা তদন্ত করা হচ্ছে।

ফিলিপিনো বিসি নামে একটি কমিউনিটি গ্রুপ এই মারাত্মক ঘটনার পর ইনস্টাগ্রামে একটি বিবৃতিতে লিখেছে, এই অর্থহীন ট্র্যাজেডির ফলে সৃষ্ট গভীর হৃদয়বিদারকতা প্রকাশ করার জন্য আমরা এখনো শব্দ খুঁজে পাচ্ছি না। পরিবার এবং ক্ষতিগ্রস্তদের জন্য আমরা মর্মাহত।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি নিহত ও আহতদের জন্য শোক প্রকাশ করেছে এক্স-পোস্টে এক বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, আমি নিহত ও আহতদের প্রিয়জনদের প্রতি, ফিলিপিনো কানাডিয়ান সম্প্রদায়ের প্রতি এবং ভ্যাঙ্কুভারের সকলের প্রতি গভীর সমবেদনা জানাই। আমরা সকলেই আপনার সঙ্গে শোকাহত।

সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী নির্বাচিত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জেলা জামায়াতের নেতাদের সঙ্গে নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি।  অধ্যক্ষ আলমগীর হোসেনকে ২৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন মাসুদ সাঈদী। ‎বিজয় লাভের পরপরই তিনি ঘোষণা দেন, দলমত নির্বিশেষে তিনি পিরোজপুরের সব মানুষের জন্য কাজ করবেন। মাসুদ সাঈদী বলেন, আমাদের লক্ষ্য একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সম্ভাবনাময় পিরোজপুর গড়ে তোলা। সাক্ষাৎকালে মাসুদ সাঈদী বলেন, আমরা সবাই মিলেমিশে একটি সুন্দর ও সম্ভাবনাময় পিরোজপুর গড়ে তুলব। আমরা পিরোজপুরকে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধির হিসেবে গড়ে তুলব। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্তের পিরোজপুর গড়ে তুলব। আমাদের মাঝে দলীয় বিভাজন থাকবে না, থাকবে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতি। এর আগে ‎শুক্রবার সন্ধ্যায় স্থানীয় জনগণের সঙ্গে বিজয় পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে চন্ডিপুর বাজারে আয়োজিত এক শুকরানা সমাবেশে মাসুদ সাঈদী দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ভিন্ন দলের নেতাকর্মীদের প্রতি যেন কোনো ধরনের অসদাচরণ না করা হয়। নির্বাচনে বিজয় যেন আমাদের অহংকারী না করে, বিজয় যেন আমাদের বিনয়ী করে। তিনি বলেন, আমাদের লক্ষ্য স্পষ্ট— জনগণের আস্থা অর্জন করা, নতুন ক্ষমতাসীনদের জবাবদিহির মধ্যে রাখা এবং দেশে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি করা। এদেশ আমাদের সবার। সবাই মিলেই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এদেশে নতুন করে আর কোনো স্বৈরাচার বা দুর্নীতিবাজকে মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। ‎সমাবেশ শেষে মাসুদ সাঈদী চন্ডিপুর ইউনিয়ন বিএনপির বিভিন্ন কার্যালয়ে গিয়ে বিএনপির নেতাকর্মীদের খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জহিরুল হক, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান, শিবিরের জেলা সভাপতি ইমরান হোসেন, মাজলিসুল মুফাসসিরীনের জেলা সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম, জেলা টিম সদস্য রাকিবুল হোসেন প্রমুখ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ের পর সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। শনিবার বিকাল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন হবে। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেবে বিএনপি। সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের ফলাফল, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতি এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে তারেক রহমান গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।