সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

July 25, 2026 timesasian24
syria 6a64ad1617497
Share: Facebook X WhatsApp

 

মধ্যপ্রাচ্যের দেশ সিরিয়াতে দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

শনিবার (২৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানায় মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

এতে বলা হয়, দেশটির দেইর এজ-জর এবং রাজধানী দামেস্কের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ৪০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই মহাসড়কটি পূর্ব সিরিয়াকে রাজধানীর সাথে যুক্ত করেছে।

রাষ্ট্র পরিচালিত সিরিয়ান আরব নিউজ এজেন্সির (সানা) তথ্য অনুযায়ী, আহতদের চিকিৎসাসেবার জন্য হোমস এলাকার সামরিক হাসপাতালে দ্রুত সরিয়ে নিতে ঘটনাস্থলে একাধিক হেলিকপ্টার পাঠানো হয়েছে। দুর্ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সও পাঠানো হয়েছে।

উল্লেখ্য, প্রায় এক যুগেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের পর সিরিয়ার বেসামরিক অবকাঠামোর জরাজীর্ণ অবস্থার কথা বিবেচনা করলে, এই মহাসড়কটি অত্যন্ত দুর্বল নিরাপত্তা ব্যবস্থার জন্য পরিচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *