নতুন কমিটি ঘোষনা নোয়াখালী জেলা ছাত্রদলের

May 3, 2026 Times Asian24
image 817277 1718438681
Share: Facebook X WhatsApp

দীর্ঘ প্রতীক্ষার পর নতুন কমিটি পেয়েছে নোয়াখালী জেলা ছাত্রদল। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছে নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এনবিএস রাসেল ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে নোয়াখালী সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রায়হান।

কমিটির সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন রকি, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সোনাইমুড়ী উপজেলা ছাত্রদলের বর্তমান আহ্বায়ক নাজিম উদ্দীন রনি। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন নোয়াখালী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আকবর হোসেন।

শনিবার মধ্যরাতে (২ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ৩৭ সদস্য বিশিষ্ট ছাত্রদলের এই কমিটি অনুমোদন করেন। একই সঙ্গে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশ ক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে দীর্ঘদিন পর কমিটি পেয়ে বেশ উচ্ছ্বসিত তৃণমূলের নেতাকর্মীরা। নবগঠিত কমিটি নোয়াখালী জেলা ছাত্রদলের সবগুলো ইউনিট পুনর্গঠন করে ছাত্রদলকে শক্তিশালী করবে।

এছাড়াও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাহসী, ত্যাগী ও কর্মী বান্ধব নেতৃত্ব তৈরি করাসহ সংগঠনের স্বার্থে কাজ করবে এবং সাধারণ ছাত্রদের পাশে দাঁড়াবে নতুন কমিটির সভাপতি ও সম্পাদকের কাছে এমনটাই প্রত্যাশা তাদের।

তারা মনে করছেন, যারা স্বৈরাচারবিরোধী আন্দোলনের অগ্রভাগের নেতৃত্বে ছিলেন, দলের দুঃসময়ে যারা জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন এবং যারা নিয়মিত ছাত্র, উচ্চশিক্ষিত ও শিক্ষার্থীবান্ধব নেতা তাদের দিয়েই কমিটি হয়েছে।

এতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক নোয়াখালীর কৃতীসন্তান নাছির উদ্দীন নাছিরের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি এনবিএস রাসেল বলেন, বিগত দিনে শিক্ষার্থীবান্ধব কাজ করেছি, ভবিষ্যতেও কাজ করে যাব। আমার ওপর কেন্দ্রীয় ছাত্রদল নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন তাদের কাছে চিরকৃতজ্ঞ।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান বলেন, বিগত সময়ে শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে রাজনীতি করেছি এবং প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছি। আগামী ছাত্রদলের প্রতিটি ইউনিটে ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমার ওপর পূর্ণাঙ্গ আস্থা রাখায় কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই ও নোয়াখালীর কৃতীসন্তান ও কেন্দ্রীয় ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ভাইসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতিেজ্ঞতা জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *