সাত বছরে ছয় প্রধানমন্ত্রী: কী হচ্ছে যুক্তরাজ্যে?
যুক্তরাজ্যের রাজনীতিতে ১০ ডাউনিং স্ট্রিটের বাসিন্দাদের স্থায়িত্ব এখন যেন কেবলই এক অতীত স্মৃতি। নব্বইয়ের দশকে যেখানে একেকজন প্রধানমন্ত্রী বছরের পর বছর ক্ষমতায় থেকে নিজেদের কর্মপরিকল্পনা বাস্তবায়নের পর্যাপ্ত সময় পেতেন, সেখানে বর্তমান চিত্র সম্পূর্ণ উল্টো। গত ১৫ বছরে দেশটিতে একের পর এক প্রধানমন্ত্রী পরিবর্তন হওয়ায় এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে—যুক্তরাজ্য শাসন করা কি আসলেই এত কঠিন […]
সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন পরলোকগমন করেছেন। বুধবার (১৩ মে) সকাল ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। পারিবারিক সূত্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। বার্ধক্যজনিত অসুস্থতায় হাসপাতালে ছিলেন […]
যুক্তরাষ্ট্রে যেতে বাধা, মুখ খুললেন সোহেল তাজ
যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে আটকে দেওয়া হয়েছে। গত বুধবার ইমিগ্রেশন থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়।মাঝখানে কয়েকদিন অতিবাহিত হলেও গতকাল শুক্রবার বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। এবার এই ইস্যুতে মুখ খুলেছেন তাজউদ্দিনপুত্র। শনিবার যুগান্তরকে সোহেল তাজ বলেন, ‘আমি নিজেও জানি না আমাকে কেন ইমিগ্রেশন আটকালো? গত এক বছরে আমি […]
বিএনপির অবারিত সুযোগ, আছে চ্যালেঞ্জও
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ (১ সেপ্টেম্বর)। দীর্ঘ দেড় যুগ পর অনুকূল পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে দলটি। বিগত ফ্যাসিবাদ আমলের মতো নেই হামলা-মামলা ও গ্রেপ্তারের ভয়। দলটির দীর্ঘপথচলা যেমন ইতিহাসের গর্ব ও বড় অর্জন, তেমনি বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নতুন করে টিকে থাকাটাও চ্যালেঞ্জ।গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের […]