১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জিলকদ, ১৪৪৭ হিজরি

জামায়াতের পিআর ও এনসিপির প্রতীক দাবি নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি আনোয়ারুল

ec chapai

জামায়াতে ইসলামীর সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির দাবিতে আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতীক নিয়ে সৃষ্ট জটিলতা নির্বাচন আয়োজনে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হল মিলনায়তনে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালার উদ্বোধন শেষে […]

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩

amar desh aRmcdh9

বগুড়ার সারিয়াকান্দিতে বালুবাহী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মা ও মেয়ে। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার ফুলবাড়ি কাঠালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— গাইবান্ধার সাঘাটা উপজেলার কুঠিবাড়ি গ্রামের বিপুল চন্দ্র দাস (৩৮), তার ছেলে বিপ্লব চন্দ্র দাস (৫) এবং সিএনজি চালক শিবগঞ্জ উপজেলার সুলতানপুর […]

‘নিখোঁজ’ বৈষম্যবিরোধী নেতা মামুন পূর্বাচল থেকে উদ্ধার

mamun 2

নিখোঁজের ৫ দিন পর উদ্ধার করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানার সাবেক কমিটির যুগ্ম আহ্বায়ক কে এম মামুনুর রশিদ মামুনকে। তবে কে বা কারা তাকে অপহরণ করেছিল তা এখনও জানা যায়নি। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে নারায়ণগঞ্জের পূর্বাচল থেকে উদ্ধার করা হয়। পরে চিকিৎসার জন্য রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে নেয়া হয়। প্রসঙ্গত, রোববার […]

রংপুরে ট্রাক–পিকআপ সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৩

AMARDESH CAR ACCIDENT

রংপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার ভোরে রংপুর-ঢাকা মহাসড়কের তাজহাট থানার দমদমা ব্রিজের উত্তর প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পিকআপের চালকের সহকারী আরিফ (২০), যাত্রী শাহিনা (২৮) এবং শিশু ওয়ালিদ ওরফে স্বাধীন (১)। গুরুতর আহত পিকআপ চালককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি […]

ইয়েমেনে ইসরাইলের ব্যাপক বিমান হামলা, নিহত ৮

yeamen 68d60e4b22287

ইয়েমেনের রাজধানী সানায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুদ্ধবাজ ইসরাইল। এতে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১৪২ জন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দেশটির একাধিক স্থানে চালানো হয়েছে বিমান হামলা। হুথি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক হিসাবে এই হামলায় ৮ জন নিহত এবং ১৪২ জন […]

ইসরাইলকে পশ্চিমতীর দখল করতে দেব না: ট্রাম্প

trump 67aebffb111da

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরাইলকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীর দখল করতে দেব না। একইসঙ্গে গাজা নিয়ে শিগগিরই সমঝোতা হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার কথা আছে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তার এই ভাষণের আগে […]

মেয়াদ বাড়ল ঐকমত্য কমিশনের

image 207891 1750069844

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকার ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন এস আর ও নম্বর ৫৫-আইন/২০২৫ দ্বারা গঠিত জাতীয় ঐকমত্য […]

সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা নিজ রিসোর্ট থেকে গ্রেফতার

a 20240702113915

চেক জালিয়াতির মামলায় সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) ঢাকার নবাবগঞ্জে অবস্থিত তার নিজ রিসোর্ট থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারের পর শামসুদ্দোহাকে আদালতে তোলা হয়েছে। পুলিশের সাবেক এই অতিরিক্ত আইজিপি পুলিশ বাহিনীতে দুর্নীতির ‘বরপুত্র’ হিসেবে কুখ্যাত ছিলেন। অবৈধ অর্থ […]

আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, দেখা যাবে যে সব স্থানে

puurnngraas cndrgrhnn

বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আজ রোববার (৭ সেপ্টেম্বর) পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, যদি আকাশ মেঘমুক্ত থাকে তাহলে বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। চন্দ্রগ্রহণটি আজ রোববার (৭ সেপ্টেম্বর) রাত থেকে শুরু হয়ে পরদিন অর্থাৎ ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে। মোট ৭ […]

হাটহাজারী মাদ্রাসায় হামলার প্রতিবাদ জানিয়েছে জামায়াত

7c973abebbc4862c825564e93177d284

চট্টগ্রামের হাটহাজারীতে মসজিদ ও মাদ্রাসাকে অবমাননা এবং সন্ত্রাসী হামলা চালিয়ে শতাধিক ছাত্রকে মারাত্মকভাবে আহত করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আজ ৭ সেপ্টেম্বর এক বিবৃতি প্রদান করেছেন। বিবৃতিতে তিনি বলেন, ৬ সেপ্টেম্বর (শনিবার) রাত ৮টার দিকে ঈদে […]