মালয়েশিয়ায় অভিবাসী শ্রমিকদের আবাসনে হানা, বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়ার কেদাহ রাজ্যের পাদাং মেইহা শিল্প এলাকায় অভিবাসী শ্রমিকদের আবাসিক স্থাপনায় অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। রোববার (১৯ এপ্রিল) রাতে পরিচালিত ‘অপস সাপু’ অভিযানে অবৈধভাবে অবস্থান ও কাজ করার অভিযোগে ১৬ অভিবাসী শ্রমিককে আটক করা হয়েছে। অভিযান সূত্রে জানা যায়, শিল্প এলাকার নিকটবর্তী একটি দুইতলা বিশিষ্ট ব্লকের বাড়িতে এসব শ্রমিক বসবাস করছিলেন। বাড়ির সামনের অংশে […]
পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তার বদলি
বাংলাদেশ পুলিশের পাঁচজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপারসহ মোট ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত পৃথক আদেশে জনস্বার্থে তাদের এই নতুন পদায়ন করা হয়। বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন– মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেনকে একই জেলার অতিরিক্ত […]
শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান
ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আমির হাতামি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং স্থল, আকাশ ও সমুদ্রপথের নিরাপত্তা রক্ষায় আমৃত্যু লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। রোববার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে তিনি ঘোষণা করেন, ইরানের সেনাবাহিনী শত্রুর যেকোনো আগ্রাসন মোকাবিলায় শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করতে প্রস্তুত। আমির হাতামি জানান, দেশের সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখা শত্রুর যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে […]
ভারতের হাই কমিশনার হয়ে বাংলাদেশে আসছেন সাবেক মন্ত্রী দীনেশ ত্রিবেদী
ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে দেশটির পরবর্তী হাই কমিশনার হিসেবে পাঠানোর পরিকল্পনা করেছে নয়াদিল্লি- এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ সময় পর কোনো পেশাদার কূটনীতিকের বদলে একজন রাজনীতিবিদকে ঢাকায় এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দিতে যাচ্ছে ভারত সরকার। বর্তমানে বাংলাদেশে দায়িত্ব পালনরত হাই কমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন ত্রিবেদী। ২০২২ […]
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ‘তিক্ত পরাজয়ের’ হুঁশিয়ারি মোজতবা খামেনির
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, তাদের ‘নতুন ও তিক্ত পরাজয়’ দিতে ইরানের নৌবাহিনী প্রস্তুত। রোববার (১৯ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বার্তায় তিনি এ কথা জানান। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালিতে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে এই সতর্কবার্তা এসেছে। এদিকে, ওই প্রণালিতে অন্তত দুটি বাণিজ্যিক জাহাজ […]
২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৫
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও চার শিশুর মৃত্যু হয়েছে, তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে ১৬৫ জনের মধ্যে হাম শনাক্ত হয়েছে এবং উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৯৭ জন। রোববার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো […]
ব্রাহ্মণবাড়িয়ার নতুন কূপে খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ তিতাস-৩১ এর খনন কাজ শুরু হয়েছে। খনন শেষে এই কূপ থেকে প্রতিদিন ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। রোববার (১৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বুধল এলাকায় কূপটির খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক (অর্থ) এ.কে.এম. মিজানুর রহমান। খনন শেষে এই কূপ থেকে প্রতিদিন প্রায় […]
নেতানিয়াহুর প্ররোচনায়ই যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। শনিবার ( ১৮ এপ্রিল) মিশিগান অঙ্গরাজ্যে তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠানে দর্শকদের উদ্দেশে হ্যারিস বলেন, ‘আমাদের একটি বিষয়ে স্পষ্ট থাকতে হবে যে, তিনি (ট্রাম্প) যুক্তরাষ্ট্রকে একটি যুদ্ধের ভেতরে নিয়ে গেছেন। নেতানিয়াহুই তাকে টেনে নিয়ে […]
সারাদেশে চাঁদাবাজি-দুর্নীতি-সন্ত্রাসে ছেয়ে যাচ্ছে : নাহিদ ইসলাম
সারাদেশে চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস ছেয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করেছেন, নির্বাচনের মধ্য দিয়ে জনগণের জনরায় ও গণভোটকে অস্বীকার করা হয়েছে। এই প্রেক্ষাপটে একটি বিকল্প শক্তি গড়ে তুলে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের লড়াই সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন তিনি। রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির […]
তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী
জ্বালানি তেলের দাম বাড়ানোর সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (এইএমএফ) কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তেলের দাম বাড়ানো আইএমএফের শর্তের অংশ কি না জানতে চাইলে তিনি বলেন, না… তেলের দাম তো আইএমএফ মিটিংয়ে […]