ডাকসুর কনসার্টে বিনামূল্যে সিগারেট বিতরণ নিয়ে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) আয়োজিত একটি কনসার্টে আগত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সিগারেট বিতরণের অভিযোগ উঠেছে। এছাড়া এই কনসার্টে ওঠা নানা স্লোগান নিয়েও স্যোশাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা। শনিবার (১৭ জানুয়ারি) ক্যাম্পাসে কেন্দ্রীয় মাঠে ‘কুয়াশার গান’ কনসার্টের আয়োজন হয়েছিল, সেখানেই স্টল বসিয়ে বিনা মূল্যে সিগারেট বিলি হয় বলে শিক্ষার্থীরা জানিয়েছে। জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় […]
একাত্তরে অর্জিত স্বাধীনতা-সার্বভৌমত্ব আবার রক্ষা করা হয়েছে চব্বিশে: তারেক রহমান
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে একটি আলাদা বিভাগ খোলা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন। রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ […]
ব্যালট পেপার ও কমিশনের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা: ইসি ভবন ঘেরাও ছাত্রদলের
ব্যালট পেপার সংক্রান্ত সিদ্ধান্তে পক্ষপাত এবং নির্বাচন কমিশনে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর অনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ তুলে ইসি ভবন ঘেরাও করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (১৮ জানুয়ারি) পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকেই সংগঠনটির নেতাকর্মীরা ইসি ভবনের সামনে জড়ো হন। ছাত্রদলের অভিযোগ, নির্বাচনী সিদ্ধান্ত জোরপূর্বক পরিবর্তন এবং বিশেষ ‘সেটআপ’ তৈরি করে একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে […]
বিপিএলের ম্যাচ গড়ায়নি মাঠে, ক্রিকেটারদের যা বলল বিসিবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা আজ। তবে তা শুরুর আগেই বড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-কোয়াব বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করছে। তা না হলে খেলা বয়কটের ঘোষণাও দিয়েছে তারা। ঘটনার সূত্রপাত গতকাল বুধবার। বিশ্বকাপে খেলতে না গেলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না, এই প্রশ্ন গতকাল […]
প্রার্থিতা ফিরে পেতে ষষ্ঠ দিনের আপিলের শুনানি চলছে
প্রার্থিতা ফিরে পেতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে শুরু হয়েছে আপিল শুনানি। বিকাল ৫টা পর্যন্ত চলবে এই শুনানি। প্রথম চতুর্থ দিন ৭০টি করে আবেদন নিষ্পতি হলেও পঞ্চম দিনে ১০০টি করে শুনানি করেছে নির্বাচন কমিশন (ইসি)। […]
রাজশাহী বিভাগের সব আসনেই বিএনপি জিতবে: মিনু
আসন্ন নির্বাচনে রাজশাহী বিভাগের ৩৯টি আসনের সবটিতেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হবেন বলে মন্তব্য করেছেন দলটির সদ্য প্রয়াত চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।বুধবার দুপুরে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। নেতাকর্মীদের উদ্দেশে মিজানুর রহমান মিনু বলেন, ১৯৯৬ সালে রাজশাহী বিভাগে ৩৯টার […]
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
চরম নিরাপত্তাহীনতা ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় লুণ্ঠিত বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এ রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের […]
ইসলামপন্থার একবক্স নীতি বহাল রাখতে আলোচনা চলমান : ইসলামী আন্দোলন
ইসলামপন্থার ‘একবক্স নীতি’ বহাল রাখতে আলোচনা চলমান রয়েছে বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই নীতির রূপরেখা ও ধরন কেমন হবে, তা শিগগিরই স্পষ্ট করা হবে। বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে দলের এক জরুরি বৈঠক শেষে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান স্বাক্ষরিত […]
ইসলামিক বিপ্লবের পর যেসব ভয়াবহ ঘটনায় কেঁপেছিল ইরান
১৯৭৯ সালে ইরানে হয় ইসলামিক বিপ্লব। ওই সময় দেশটির শেষ রাজা বা শাহ-র পতন হয়েছিল। এরপর নিষেধাজ্ঞা, ভূমিকম্প, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীকে হত্যাসহ নানান ঘটনায় কেঁপেছিল ইরান। ১৯৭৯— ওই বছরের ইসলামিক বিপ্লবের পর ফেব্রুয়ারি মাসে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ইরাক ও ফ্রান্সে ১৪ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরেছিলেন। এরপর এপ্রিলে সংবিধানে সংশোধনী এনে ইরানকে ইসলামিক প্রজাতন্ত্র ঘোষণা […]
২ হাজার টাকায় ভোট বিক্রি মানে ৫ বছরে ২শ কোটি টাকা লুট : নুসরাত তাবাসসুম
ভোটের বিনিময়ে সামান্য অর্থ গ্রহণ দেশের দীর্ঘমেয়াদী অর্থনীতির জন্য ভয়াবহ ক্ষতির কারণ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। তিনি বলেন, আজ যদি ২ হাজার টাকায় ভোট বিক্রি করেন, তবে আগামী পাঁচ বছরে আপনার ভাগের অন্তত ২০০ কোটি টাকা বিভিন্নভাবে এস্টাবলিশমেন্টের পকেটে চলে যাবে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর একটি […]