শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল রোববার জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বাবয়ক নাহিদ ইসলামের বাসায় যাবেন। আজ শনিবার সন্ধ্যায় বিএনপির বিশ্বস্ত সূত্র জানায়, তারেক রহমান আগামীকাল শনিবার সন্ধ্যা ৭টায় ডা. শফিকুর রহমান ও রাত ৮টায় নাহিদ ইসলামের বাসায় যাওয়ার কথা রয়েছে। এ সূত্র আরও জানায়, ইতিবাচক রাজনীতির দৃষ্টান্ত ইতোমধ্যে স্থাপন […]
তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা-মিষ্টি পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুল ও মিষ্টি পাঠিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দলের চেয়ারম্যানের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ফুল ও মিষ্টি গ্রহণ করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন গুলশান কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মেহেদুল ইসলাম। এছাড়া নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার […]
এবারের জাতীয় নির্বাচনের সমাপ্তি সুন্দর হয়নি : হামিদুর রহমান আযাদ
জাতীয় নির্বাচনের সূচনা সুন্দর হলেও সমাপ্তি সুন্দর হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। রোববার (১৫ ফেব্রুয়ারী) ইসি ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এবারের নির্বাচনে বড় সহিংসতা দৃশ্যমান ছিল না। তবে ভোট কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে আমরা অসুস্থ […]
রাজনৈতিক পালাবদল: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতে পারবে ভারত?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভূমিধস বিজয়ের পর দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্বর্তী বাংলাদেশকে সমর্থনের আশ্বাস দেন। এছাড়া বাংলাদেশের সঙ্গে বহুমুখী সম্পর্ক জোরদারে গভীরভাবে কাজ করবেন বলে জানান। তার এ শুভেচ্ছা ছিল সম্পর্ককে এগিয়ে নেওয়ার বার্তা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেন-জির […]
৩০ আসনে ভোট জালিয়াতির অভিযোগ ,ইসিতে ১১ দলীয় ঐক্যের নেতারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ভোট জালিয়াতি, কারচুপি ও ফলাফল শিটে ঘষামাজার অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে ইসিতে এসেছেন ১১ দলীয় ঐক্যের নেতারা। রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪০ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে পৌঁছান তারা। বিষয়টি নিয়ে শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান […]
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি
রাজধানীর সাত সরকারি কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা ব্যবস্থাপনায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠন করে অধ্যাদেশ জারি করেছে সরকার। রোববার (৭ ফেব্রুয়ারি) ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’ গেজেট আকারে প্রকাশ করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। এই অধ্যাদেশ জারির মাধ্যমে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা […]
‘দিল্লি হবে খালিস্তান’, ভারতীয় পার্লামেন্টসহ বহু স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি
ভারতের রাজধানী দিল্লির অন্তত নয়টি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) ই-মেইল ও ফোনকলের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। খবর টাইমস নাও’র। হুমকি বার্তায় বলা হয়েছে, আজকে দুপুর ১টা ১১ মিনিট নাগাদ বিস্ফোরণ হবে। দিল্লি পুলিশ জানিয়েছে, সকাল সাড়ে ৮টা থেকে ৯টার […]
নওগাঁ-৬ আসনের ৩৩টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে ১১৫টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে দুই উপজেলায় ৩৩টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসাবে চিহ্নিত করা হয়েছে। রাণীনগর উপজেলায় ১০টি এবং আত্রাইয়ে ২৩টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসাবে চিহ্নিত করেছে সংশ্লিষ্টরা। তারা বলছেন, ব্যাপক উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন করতে নিরাপত্তা ব্যবস্থাসহ আসনের প্রতিটি ভোট কেন্দ্রে […]
ঋণ ফেরত না দেওয়ায় ১৫০ ওমরাহ এজেন্সিকে ধর্ম মন্ত্রণালয়ের চিঠি
করোনা মহামারির সময়ে সরকারের কাছ থেকে নেওয়া কর্জে হাসানা (ঋণ) ফেরত না দেওয়ায় ১৫০টি ওমরাহ এজেন্সির স্বত্বাধিকারী, ব্যবস্থাপনা পরিচালক ও ব্যবস্থাপনা অংশীদারদের কাছে চিঠি পাঠিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রোববার (৮ ফেব্রুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ওমরাহ হজ সেকশন থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। চিঠিতে জানানো হয়, করোনা মহামারির সময় ক্ষতিগ্রস্ত ওমরাহ এজেন্সিগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে ধর্ম […]
ভোটের মাঠে নামছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আজ (৮ ফেব্রুয়ারি) থেকে মাঠে নামছেন ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তারা ভোটের মাঠে থাকবেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে এ তথ্য জানান। একই সঙ্গে নির্বাচনের দায়িত্ব শুরু হচ্ছে সেনাবাহিনীর আরও সদস্যসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। ইসি মাছউদ […]