লালমনিরহাটে পাটগ্রাম সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের ছত্রভঙ্গ করতে রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

শুক্রবার (২২ মে) ভোর রাতে পাটগ্রাম  উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের পশ্চিম গিয়াপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

প্রেস বিজ্ঞাপ্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়ন জানান, পাটগ্রাম উপজেলার কলসিমুখ সীমান্তের মেইন পিলার-৮০৬ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে ভারতীয় একটি চোরাকারবারি দল।

প্রথমে তাদেরকে অবৈধ অনুপ্রবেশ না করতে চ্যালেন্স দেয় বিজিবি সদস্যরা। তাদের বাধা অতিক্রম করে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকাগুলি ছুড়ে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর  ৫১ ব্যালিয়নের অধীনে কলসিরমুখ ক্যাম্পের টহল দলের সদস্যরা।

তবে, কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে বিজিবি কখনই গুলিতে ভারতীয়দের জবাব দিতে পারেনি।

বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভারতীয় কাঁটাতারের বেড়া থেকে বের হয়ে একদল চোরাকারবারি বাংলাদেশের দিকে প্রবেশের চেষ্টা করছিল। তাদের ছত্রভঙ্গ করতে ২ রাউন্ড গুলি ছুড়ে বিজিবি। এতে চোরচক্র ভারতে ফিরে যায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *