সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, ২ রাউন্ড গুলি ছুড়ল বিজিবি
লালমনিরহাটে পাটগ্রাম সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের ছত্রভঙ্গ করতে ২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার (২২ মে) ভোর রাতে পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের পশ্চিম গিয়াপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। প্রেস বিজ্ঞাপ্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়ন জানান, পাটগ্রাম উপজেলার কলসিমুখ সীমান্তের মেইন পিলার-৮০৬ […]