১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি

প্রাথমিক সদস্য পদসহ যুবদল নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রেজাউল ইসলাম উজ্জল নামে নওগাঁর রাণীনগরের এক যুবদল নেতাকে বহিষ্কার করেছে দলটি।

শুক্রবার (১৫ মে) তাকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. ময়নুল হক লিটন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা যুবদলের আহ্বায়ক মো. মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব মো. রুহুল আমিন মুক্তার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম রওশন উল ইসলাম রওশন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

রেজাউল ইসলাম উজ্জল উপজেলার কালীগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়- দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি, আদর্শ ও সংহতি পরিপন্থি নানা অনাচারের কারণে রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল ইসলাম উজ্জলকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা যুবদল এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বহিষ্কৃত ব্যক্তির কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এছাড়া যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্যও নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

সর্বশেষ