গুলিস্তানে মিছিলের সময় আ.লীগের ১১ নেতাকর্মী আটক

মে ১৮, ২০২৫ timesasian24
WhatsApp Image 2025 05 18 at 9.43.36 PM
Share: Facebook X WhatsApp

রাজধানীর গুলিস্তানে ঝটিকা মিছিলের সময় আওয়ামী লীগের ১১ নেতাকর্মীকে আটক করেছে ডিবি।

তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

রোববার সন্ধ্যায় ডিএমপির ডিসি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত বছর অগাস্টে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সব সংগঠনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করেছে।

গত ১২ মে জারি করা এ সম্পর্কিত প্রজ্ঞাপনে এ নিষিদ্ধ করার পেছনে যেসব কারণ বিবেচনায় নেওয়া হয়েছে সেগুলো তুলে ধরেছে সরকার। এর আগে গত নভেম্বরে ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করেছিল সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *