যে দুই জেলা থেকে শুরু হতে পারে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি

February 23, 2026 Times Asian24
Family card 699c1836e6aef
Share: Facebook X WhatsApp

নির্বাচনি ইশতেহারের আলোচিত প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের পথে এগোচ্ছে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। সারা দেশে এই কর্মসূচি চালুর পরিকল্পনা থাকলেও প্রাথমিকভাবে উত্তরবঙ্গের দুটি জেলা—বগুড়া ও দিনাজপুর—থেকে এর কার্যক্রম শুরু হতে পারে বলে জানা গেছে।

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে পাইলট প্রকল্প হিসেবে এই দুই জেলাকে বেছে নেওয়ার চিন্তা করা হচ্ছে, যাতে সুবিধাভোগীরা দ্রুত এর সুফল পেতে পারেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিক পর্যায়ে বগুড়া ও দিনাজপুর জেলার মোট আটটি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রথম ধাপে বগুড়ার গাবতলী ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় কার্যক্রম শুরু হতে পারে। এই দুই উপজেলার অভিজ্ঞতার ভিত্তিতেই পরবর্তী সময়ে কর্মসূচিটি সারা দেশে সম্প্রসারণ করা হবে।

সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, প্রকৃত দরিদ্র পরিবার শনাক্ত করতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ খানা জরিপের তথ্য ব্যবহার করা হবে। ফ্যামিলি কার্ডধারী পরিবারগুলো প্রতি মাসে সরাসরি দুই হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবে।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, উত্তরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন এবং দারিদ্র্য হ্রাসে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে বিধবা, বয়স্ক এবং নারীপ্রধান পরিবারগুলোকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *