কাঠমান্ডুতে উচ্ছেদ অভিযানে স্কুল ভেঙে ফেলা হওয়ায় ৫০০-র বেশি শিক্ষার্থী বাস্তুচ্যুত হয়েছে
কাঠমান্ডু ভ্যালিতে অবৈধ দখলদার বসতি উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে সরকারি জমিতে নির্মিত তিনটি কমিউনিটি স্কুল ভেঙে ফেলার পর ৫০০-র বেশি শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপুর থিমির সরস্বতী বেসিক স্কুল এবং বালাজুর বুদ্ধ্যোতি উদ্যান বেসিক স্কুল ও বালকল্যাণ বেসিক স্কুলের শ্রেণিকক্ষ ভেঙে ফেলা হয়। তিনটি স্কুলেই অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদান চলত। সরস্বতী স্কুলে ২৭৫ জন শিক্ষার্থী ছিল, […]
ডিএসইতে ২০ মিনিটে লেনদেন শত কোটি টাকা
সপ্তাহের দ্বিতীয় কমদিবস আজ সোমবার (৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের উত্থানে লেনদেন চলছে। লেনদেন শুরুর প্রথম ২০ মিনিটে বা বেলা ১০টা ২০ মিনিটে ডিএসইতে ১০৭ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। এসময়ে লেনদেনে অংশ নেওয়া ৬৯ শতাংশ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। দেখা গেছে, […]
হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হবে: মন্ত্রী
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, হাওড় অঞ্চলে সাম্প্রতিক ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হচ্ছে। ক্ষতির পরিমাণ বিবেচনায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সাড়ে ৭ হাজার টাকা থেকে শুরু করে আরও বেশি আর্থিক সহায়তা দেওয়া হবে। আগামী তিন মাস চলবে এই সহায়তা কার্যক্রম। সোমবার (৪ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন […]
যুক্তরাষ্ট্র-ইরানের অবরোধের মধ্যেই হরমুজ পেরোল ভারতীয় ট্যাংকার
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুগপৎ অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি পেরিয়েছে ভারতীয় ট্যাংকার জাহাজ ‘সর্বশক্তি’। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় যেখানে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল একরকম বন্ধ, সেখানে ‘সর্বশক্তি’র হরমুজ পেরোনোকে ‘বিরল’ ঘটনা বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা। ‘সর্বশক্তি’ বেশ বড় আকারের ট্যাংকার জাহাজ। এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, গতকাল রোববার ৪৫ হাজার টন […]
পরাজয়ের মুখে দল, মমতার প্রতিক্রিয়া কী?
পশ্চিমবঙ্গে এবার ইতিহাস গড়তে চলেছে ভারতীয় জনতা পার্টি। দলটি এগিয়ে আছে নির্বাচনি ফলে। বিজেপির তুলনায় তৃণমূল কংগ্রেস পিছিয়ে থাকলেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সোমবার বেলা সাড়ে বারোটা নাগাদ জানিয়ে দিলেন, তিনি বা তার দল পরাজয় মেনে নিতে এখনও প্রস্তুত নন। তিনি ওই বার্তায় বলেছেন, এজেন্টরা কেউ গণনাকেন্দ্র থেকে সরে আসবেন না। তৃণমূল কংগ্রেস এখনো ৭০ থেকে […]
৪ লাখ ৬৮ হাজার পদ শূন্য, নিয়োগ হচ্ছে না যেসব কারণে
জনপ্রশাসনে অনুমোদিত ১৯ লাখ ১৫১টি পদের বিপরীতে বর্তমানে শূন্য রয়েছে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ। অর্থাৎ মোট জনবলের প্রায় ২৫ শতাংশ পদ খালি থাকলেও সেগুলো পূরণে দৃশ্যমান কোনো বড় নিয়োগ কার্যক্রম নেই। মামলা, পুরোনো নিয়োগবিধি, রাজনৈতিক তদবির, প্রশ্নপত্র ফাঁসের ঝুঁকি এবং প্রশাসনিক অনাগ্রহ—সব মিলিয়ে সরকারি নিয়োগ কার্যক্রমে এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা […]
বিজেপি প্রার্থীদের জয়ের খবর, ঝালমুড়ি বিতরণ নেতা-কর্মীদের
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা নিয়ে উত্তপ্ত হাওয়া বইছে। এখন পর্যন্ত ভোট গণনার প্রাথমিক প্রবণতায় বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ভারতীয় সংবাদমাধ্যমের শেষ খবর পাওয়া পর্যন্ত দলটি ১৭০ আসনে এগিয়ে রয়েছে। বিপরীতে, ক্রমেই পিছিয়ে পড়ছে মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস। তৃতীয় রাউন্ড শেষে তৃণলমূল ১১৭ আসনে এগিয়ে থাকলেও চতুর্থ রাউন্ড শেষে […]
২০৮ প্রবাসী জুলাই যোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল
জুলাই আন্দোলনে ভূমিকা রাখার কারণে প্রবাসে কারা নির্যাতন ভোগ করে দেশে ফিরে আসা ২০৮ প্রবাসী জুলাই যোদ্ধার প্রত্যেককে কেন ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ (সোমবার) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা […]
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে এই বিদায়ী সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, হাইকমিশনার ভারত-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতিতে ধারাবাহিক সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান। তারা দ্বিপাক্ষিক সম্পর্কের চলমান উন্নয়নগুলো সংক্ষিপ্তভাবে পর্যালোচনা করেন এবং উভয় দেশের নতুন সক্ষমতা […]
আমার জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো: মাহমুদা মিতু
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও জাতীয় নারীশক্তির সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতু বলেছেন, আজকে আমার জীবনের অন্যতম এক গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হলো। আপনাদের সকলের কাছে দোয়া চাই। রোববার দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা লিখেছেন। পোস্টে মাহমুদা মিতু লিখেছেন, পার্টির আহ্বায়কের বাইরে নাহিদ ইসলাম আমার ছোট ভাইয়ের […]