বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রামের নিচু এলাকা |
জলাবদ্ধতা চট্টগ্রামবাসীর কাছে নতুন কিছু নয়। আজ মাত্র ৬ মিলিমিটার বৃষ্টিতেই নগরের প্রবর্তক মোড় ও আশপাশের এলাকা কোমরসমান নোংরা ও দুর্গন্ধযুক্ত পানিতে তলিয়ে যায়। এতে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আজ দুপুরে বদনা শাহ মাজার গেট থেকে প্রবর্তক মোড় পর্যন্ত সড়কটি পানির নিচে ডুবে যায়। এতে চট্টগ্রাম মেডিকেল […]
ফরিদপুরে তিন খুনের ঘটনায় আলোচিত যুবক গ্রেফতার
ফরিদপুর সদরে আলোচিত তিন খুনের ঘটনায় অভিযুক্ত আকাশ মোল্লাকে (২৮) গ্রেফতার করেছে র্যাব ও পুলিশের যৌথ দল। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোরে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে বাড়ির পাশের একটি কলাবাগান থেকে তাকে কোদালসহ গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, […]
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস আলম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা পৌনে ৩টায় হঠাৎ পেট ব্যথা অনুভূত হলে সারজিস আলমকে রাজধানীর ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়েছে। সারজিস আলমের ছোট ভাই সাহাদাত হোসেন সাকিব এসব তথ্য জানিয়েছেন। তিনি তার ভাইয়ের সুস্থতা […]
১০০০-৫০০ টাকার নোটের লেনদেন নিয়ে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক
আসন্ন ঈদুল আজহা ও কুরবানির পশুর হাটে বড় অংকের নোট লেনদেনে বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এই সময়ে বাজারে জালনোটের বিস্তার বেড়ে যাওয়ার ঝুঁকি থাকায় সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতি বছর ঈদুল আজহায় কুরবানির পশু ক্রয়-বিক্রয়ের সময় বড় অংকের নোটের লেনদেন হয়। ফলে এসব নোটের মধ্যে জাল নোটও থাকতে পারে। […]
নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে হরমুজ পার হলো রুশ প্রমোদতরী ‘নর্ড’
রাজনৈতিক উত্তেজনা ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার তোয়াক্কা না করেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি অতিক্রম করেছে রুশ ধনকুবের আলেক্সি মোর্দাসোভের মালিকানাধীন প্রমোদতরি ‘নর্ড’। প্রায় ৫০০ মিলিয়ন ডলার (প্রায় ৬ হাজার কোটি টাকা) মূল্যের এই বিশাল ইয়টটি গত রোববার (২৬ এপ্রিল) ভোরে ওমানের মাসকাট বন্দরে নোঙর করে। খবর বিবিসির। শিপিং ডেটা অনুযায়ী, ৪৬৫ ফুট দৈর্ঘ্যের এই […]
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে হামে তিনজন ও হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্লেষণ করে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় হামে আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে […]
ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগ কোল টমাসের বিরুদ্ধে
ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সাংবাদিকদের নৈশভোজে গুলির ঘটনায় অভিযুক্ত কোল টমাস অ্যালেনকে স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) ফেডারেল আদালতে হাজির করা হয়। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে হত্যাচেষ্টা এবং আগ্নেয়াস্ত্র–সংক্রান্ত দুটি অভিযোগ আনা হয়েছে। ৩১ বছর বয়সি কোল টমাস অ্যালেন দোষী সাব্যস্ত হলে তাকে আজীবন কারাদণ্ডের মুখোমুখি হতে হবে। দুইজন সহকারী পাবলিক ডিফেন্ডারের মাধ্যমে প্রতিনিধিত্ব করা […]
হাসিনাকে ফেরাতে রাতের আঁধারে যুবলীগের শপথ, ফেসবুকে ভাইরাল
পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে রাতের আঁধারে শপথ নিয়েছেন লক্ষ্মীপুরের কমলনগরে যুবলীগের নেতাকর্মীরা। সোমবার (২৭ এপ্রিল) দুপুর থেকে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ২ মিনিট ৪১ সেকেন্ডের এ ভিডিওতে দেখা যায়, প্রায় শতাধিক নেতাকর্মী মুষ্টিহাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শপথ নিচ্ছেন। এতে কমলনগর উপজেলার ১নং চর কালকিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম রিয়াদ ভাণ্ডারীর […]
জাপানে বিপুল কর্মী পাঠাবে বাংলাদেশ
জাপানে চলমান দক্ষ কর্মী সংকট মোকাবিলায় নির্দিষ্ট দক্ষতাসম্পন্ন কর্মী (এসএসডব্লিউ) ক্যাটাগরির ১৬টি খাতে বিপুল সংখ্যক দক্ষ জনশক্তি পাঠাতে জোর প্রস্তুতি নিচ্ছে সরকার। জাপান সরকার ২০২৯ সালের মার্চের মধ্যে এসএসডব্লিউ’র ১৬টি খাতে ৮ লাখ ২০ হাজার বিদেশি কর্মী নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এতে বাংলাদেশ সঠিকভাবে প্রস্তুতি নিলে এ ক্যাটাগরির মোট চাহিদার অন্তত ৪০ শতাংশ। অর্থাৎ ৩ […]
আমার গর্ব লাগে যে, আমার নেতা নাহিদ ইসলাম: ডা. মাহমুদা মিতু
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও জাতীয় নারীশক্তির সদস্যসচিব ডা. মাহমুদা আলম মিতু দলের আহ্বায়ক নাহিদ ইসলামের জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি নাহিদ ইসলামের নেতৃত্বগুণ ও ব্যক্তিত্বের ভূয়সী প্রশংসা করেন। ডা. মিতু বলেন, ‘একজন নেতার যে শিক্ষা, বিচক্ষণতা, বাচনভঙ্গি, পরিপক্বতা ও মানদণ্ড প্রয়োজন আল্লাহ খুব অল্প বয়সেই সেই গুণাবলীর […]