ফ্যামিলি কার্ড প্রকল্পে ত্রুটি দ্রুত সংশোধন করা হবে: অর্থমন্ত্রী
ফ্যামিলি কার্ড প্রকল্পে যেসব ত্রুটি-বিচ্যুতি রয়েছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত সংশোধনের মাধ্যমে প্রকল্পের বাস্তবায়ন আরও গতিশীল করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার (২৭ এপ্রিল) ফ্যামিলি কার্ড নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় সব অর্থ আগামী বাজেটে বরাদ্দ দেওয়া হবে বলেও জানান অর্থমন্ত্রী। […]
গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর সরকার: মার্কিন রাষ্ট্রদূতকে তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর। একইসঙ্গে ভুল তথ্য ও অপতথ্যের ঝুঁকি থেকে জনগণকে সুরক্ষা দেওয়াও সমান জরুরি। তথ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এসব কথা বলেন তিনি। সোমবার (২৭ এপ্রিল) সকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে […]
সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন আর নেই
সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন রোববার (২৬ এপ্রিল) রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। রোববার রাতে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত […]
‘ইরান ভেনেজুয়েলা নয়’
ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন। বলেছেন, ‘আমরা আমেরিকাকে স্পষ্টভাবে বলছি—এটি ভেনেজুয়েলা নয়, যেখানে গিয়ে আপনারা সম্পদ লুট করবেন।’ খবর তেহরান টাইমসের। চলমান মধ্যপ্রাচ্য সংকটে এই কৌশলগত জলপথকে ঘিরে উত্তেজনা বেড়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহেও বড় প্রভাব ফেলছে। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল পরিবহন হয়, ফলে এখানকার […]
ফিলিস্তিনে নির্বাচনে আব্বাসপন্থিদের নিরঙ্কুশ জয়
ফিলিস্তিনের স্থানীয় সরকার নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সমর্থিত প্রার্থীরা। অধিকাংশ আসনেই তাদের প্রার্থীরা জয়ী হয়েছেন, এমনকি অবরুদ্ধ গাজা উপত্যকায়ও আসন পেয়েছে তারা। রোববার (২৬ এপ্রিল) ফল ঘোষণা করে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা বলেন, কঠিন চ্যালেঞ্জ ও বিশেষ পরিস্থিতির মধ্যে অত্যন্ত সংবেদনশীল সময়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবারের এই ভোট ছিল […]
যুদ্ধ বন্ধে ৩ স্তরের নতুন প্রস্তাব দিলো ইরান
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধের অবসানে ৩ স্তর বা পর্যায়ের একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াশিংটন যদি তেহরানের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে বসতে চায়— সেক্ষেত্রে নতুন প্রস্তাবের ভিত্তিতে আলোচনা হতে পারে। এই যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে সেই প্রস্তাব যুক্তরাস্ট্রের কাছে পাঠানো হয়েছে বলেও জানা গেছে। ইরানের নতুন প্রস্তাবে বলা […]
বিশ্বকাপে প্রাইজমানি বাড়াচ্ছে ফিফা
ফিফা ২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি ও অংশগ্রহণ ফি বাড়ানোর বিষয়ে নীতিগতভাবে সম্মতি দিয়েছে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও বিস্তারিত পরিকল্পনা চলতি সপ্তাহে কানাডার ভ্যাঙ্কুভারে ফিফা কাউন্সিলের বৈঠকে অনুমোদন পাওয়ার কথা রয়েছে। কিছু জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন আগেই উদ্বেগ জানিয়েছিল যে, বিশেষ করে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচগুলোতে ভ্রমণ, পরিচালন ব্যয় এবং করের কারণে অনেক দলের জন্য আর্থিক ক্ষতির […]
জামালপুরে কালবৈশাখীর ঝড়ে একই পরিবারের ৩ জন নিহত
জামালপুরের মেলান্দহ উপজেলায় কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ ভেঙ্গে চাপা পড়ে একই পরিবারের মা-মেয়েসহ তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) ভোররাত ৪টার দিকে মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এ ঘটনা ঘটে। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় এ দুর্ঘটনায় প্রাণ হারান তারা। মেলান্দহ থানার ওসি উবায়দুর রহমান জানান, রোববার দিবাগত রাতে নিজ বসতঘরের একই বিছানায় […]
আমি শিশুকামী নই, এপস্টেইন ফাইল ইস্যুতে ট্রাম্প
হোয়াইট হাউস সাংবাদিকদের জন্য ওয়াশিংটনের একটি হোটেলের বলরুমে আয়োজিত নৈশভোজে হামলার কয়েক ঘণ্টা পর সিবিএস নিউজের নোরা ও’ডনেলের সঙ্গে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাক্ষাৎকারের একপর্যায়ে ও’ডনেল যখন হামলাকারী কোল অ্যালেনের ম্যানিফেস্টো থেকে উদ্ধৃতি দেন, তখন ট্রাম্প ক্ষুব্ধ হয়ে ওঠেন। দাবি করেন যে, তিনি ধর্ষক বা শিশুকামী নন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি অপেক্ষা করছিলাম […]
এবার হোয়াটসঅ্যাপেই করা যাবে মোবাইল রিচার্জ
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ-এ নতুন একটি ফিচার যোগ করতে যাচ্ছে মেটা, যার মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি মোবাইল রিচার্জ করতে পারবেন। ফলে প্রি-পেইড রিচার্জের জন্য আর আলাদা কোনো অ্যাপ বা ওয়েবসাইটে যেতে হবে না। প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই অ্যাপটির সঙ্গে ডিজিটাল পেমেন্ট সেবা যুক্ত করেছে। আগে থেকেই এখানে ইউপিআই-এর মাধ্যমে টাকা পাঠানো, গ্রহণ এবং বিল পরিশোধের সুবিধা চালু ছিল। […]