২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

বিএনপি জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে: সারজিস

sarjis 67ed643fd61a7 698f40a4bdb9c

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া ও মন্ত্রিপরিষদ গঠন নিয়ে ক্ষমতাসীন বিএনপি সরকার তার জোট শরিকদের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। সোমবার (২০ এপ্রিল) রাতে নিজের ব্যক্তিগত সামাজিকমাধ্যম ফেসবুকে এ অভিযোগ করেন তিনি। সারজিস আলম তার পোস্টে লেখেন, অভ্যুত্থানের আগে থেকে শুরু করে সর্বশেষ নির্বাচন পর্যন্ত […]

বর্তমানে দেশের বিদেশি ঋণ কত, সংসদে জানালেন অর্থমন্ত্রী

Untitled 1 69e75317bf310

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত মোট ৯০ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ঋণ পরিশোধ করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে এ কথা জানান। সংসদ সদস্য অর্থমন্ত্রীর কাছে জানতে চান, বর্তমানে বাংলাদেশে বৈদেশিক ঋণের পরিমাণ […]

ভারতীয় বিমানের ওপর পাকিস্তানের আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

Untitled 3 69e751da6fc60

ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্তের এক বছর পূর্ণ হতে যাচ্ছে। এ অবস্থায় নতুন করে জারি করা ‘নোটিস টু এয়ারমেন’ (নোটাম)-এর মাধ্যমে আরও এক মাসের জন্য এ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হয়েছে। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সব ভারতীয় নিবন্ধিত, লিজ নেওয়া, বাণিজ্যিক ও সামরিক উড়োজাহাজ ২০২৬ সালের ২৪ মে ভোর ৫টা পর্যন্ত পাকিস্তানের আকাশসীমায় […]

হজ করতে যাচ্ছেন নায়িকা চম্পা

MV5BYzk3YTVjZmItZjgzNy00YTc3LWFkYmYtNTRhYzFiNmNiMzZjXkEyXkFqcGc@. V1

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন ঢালিউডের এক সময়ের জনপ্রিয় ও গুণী অভিনেত্রী গুলশান আরা আক্তার চম্পা। তার সঙ্গে পরিবারের সদস্যরাও থাকবেন বলে জানিয়েছেন তিনি নিজেই। চম্পা বলেন, ‘ববিতা আপা, সুচনা আপা হজ করে ফেলেছেন। আমি তখন পারিনি। আমার সুযোগ এসেছে। আল্লাহ যদি আমার কপালে রাখেন হজ করবো এই বছর। সঙ্গে আমার ভাইকেও নিয়ে […]

হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ

2114

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরী মাদ্রাসা প্রাঙ্গণে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আসন্ন রাজনৈতিক ও নির্বাচনী কার্যক্রমকে সামনে রেখে আমিরের দোয়া নেওয়াই ছিল এই সফরের মূল লক্ষ্য। […]

নারী আসনে কেন মনোনয়ন পাননি জামায়াত আমিরের স্ত্রী, জানাল জামায়াত

Untitled 3

বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়ন জমা দিয়েছে। তবে এই তালিকায় আসেনি জামায়াত আমিরের স্ত্রী ডা. আমেনা বেগমের নাম। আমেনা বেগম এর আগেও জাতীয় সংসদে সদস্য হয়েছিলেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিত্বকারী হিসেবে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-৩১ এর […]

ইরানি জাহাজে চীনা মিসাইলের কেমিক্যাল, তবে কি ইরানকে টিকিয়ে রাখার নেপথ্যে বেইজিং

china 69e73d04ad03d

ওমান উপসাগরে মার্কিন নৌবাহিনীর হাতে জব্দ করা একটি ইরানি জাহাজকে কেন্দ্র করে বিশ্বরাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রিপাবলিকান নেত্রী নিকি হ্যালি দাবি করেছেন, জব্দ ওই জাহাজে ক্ষেপণাস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় রাসায়নিক সরঞ্জাম ছিল, যা চীন থেকে ইরানে নিয়ে যাওয়া হচ্ছিল। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, রোববার (১৯ এপ্রিল) ওমান উপসাগরে ইরানি পতাকাবাহী কন্টেইনার […]

ইরান যুদ্ধের প্রতিবাদ করায় যুক্তরাষ্ট্রে গ্রেফতার ৬০ সাবেক সেনা

arrest 69e730437c1ae

যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে ইরান যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ করায় কমপক্ষে ৬০ সাবেক সেনাসদস্য ও তাদের পরিবারের সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবন ক্যানন হাউস অফিস বিল্ডিংয়ে এই ঘটনা ঘটে। খবর দ্য স্টেটসম্যানের বিক্ষোভটি আয়োজন করেছিল অভিজ্ঞ সেনাসদস্যদের কয়েকটি সংগঠন। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী সাবেক সেনাও ছিলেন। মোট অন্তত ৬২ জনকে আটক করেছে […]

হঠাৎ এসএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষামন্ত্রী, অতঃপর…

R 3 69e73cc31657c

মানিকগঞ্জের সিংগাইরে প্রটোকল ছাড়া সরকারি গাড়ির পতাকা ঢেকে এসএসসি পরীক্ষার দুইটি কেন্দ্র ঝটিকা পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২১ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয় ও সাহরাইল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন তিনি। এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে কোনো প্রটোকল ছিলো না এবং সরকারি গাড়ির পতাকাও ঢেকে রাখা ছিল। কেন্দ্র […]

সারাদেশে পরীক্ষা সুন্দর হয়েছে : শিক্ষামন্ত্রী

2113

সারাদেশে অনুষ্ঠিত এসএসসি ও সমমানের প্রথম পরীক্ষা সুন্দর হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর আন্তজার্তিক মাতৃভাষা ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রশ্ন আউটের কোনো সম্ভাবনা নেই এবং হয়নি। এবং এই ধরনের কোনো আলোচনাও […]