ইরান যুদ্ধের প্রতিবাদ করায় যুক্তরাষ্ট্রে গ্রেফতার ৬০ সাবেক সেনা

এপ্রিল ২১, ২০২৬ Times Asian24
arrest 69e730437c1ae
Share: Facebook X WhatsApp

যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে ইরান যুদ্ধের বিরুদ্ধে বিক্ষোভ করায় কমপক্ষে ৬০ সাবেক সেনাসদস্য ও তাদের পরিবারের সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ওয়াশিংটন ডিসির কংগ্রেস ভবন ক্যানন হাউস অফিস বিল্ডিংয়ে এই ঘটনা ঘটে। খবর দ্য স্টেটসম্যানের

বিক্ষোভটি আয়োজন করেছিল অভিজ্ঞ সেনাসদস্যদের কয়েকটি সংগঠন। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে শারীরিক প্রতিবন্ধী সাবেক সেনাও ছিলেন। মোট অন্তত ৬২ জনকে আটক করেছে ক্যাপিটাল পুলিশ।

বিক্ষোভকারীরা ভবনের রোটুন্ডায় জড়ো হয়ে হাতে লাল টিউলিপ ফুল নিয়ে অবস্থান নেন। তারা জানান, মার্কিন হামলায় নিহত ইরানি নাগরিকদের স্মরণে এই ফুল ব্যবহার করা হয়েছে। পাশাপাশি তারা ‘ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করো’ লেখা ব্যানার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তারা জাতীয় পতাকা ভাঁজ করার একটি আনুষ্ঠানিকতা পালন করছেন, যা নিহত মার্কিন সেনাদের প্রতি শ্রদ্ধা হিসেবে করা হয়।

দীর্ঘ সময় অবস্থানের পর পুলিশ তাদের হাত জিপ-টাই দিয়ে বেঁধে ভবন থেকে সরিয়ে নেয়। ঘটনাটি যুক্তরাষ্ট্রে চলমান সামরিক অভিযানের বিরুদ্ধে সাবেক সেনা ও সাধারণ মানুষের মধ্যে বাড়তে থাকা অসন্তোষের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *