আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফার আলোচনার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরার। নতুন দফার আলোচনা নিয়ে সাম্প্রতিক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই এই অবস্থান স্পষ্ট করেছে তেহরান। মুখপাত্র বলেন, ‘এই মুহূর্তে পরবর্তী কোনো আলোচনার সময়, স্থান বা কাঠামো নিয়ে আমাদের কোনো পরিকল্পনা নেই।’ এদিকে তেহরান […]
যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা
ওমান সাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। সোমবার (২০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ। এরআগে ইরানের পতাকাবাহী একটি জাহাজ জব্দ করে সেটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় মার্কিন নৌবাহিনী। তবে ইরানের ড্রোন হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজে কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য এখনো জানা যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। মার্কিন সেনারা […]
তিতাস গ্যাসের ২৮৩ কোটি টাকার শেয়ার ইস্যুতে বিএসইসির সম্মতি
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রায় ২৮৩ কোটি টাকা মূলধন বৃদ্ধির প্রস্তাবে সম্মতি জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিভিন্ন সময়ে সরকারের থেকে নেওয়া ঋণের বিপরীতে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অনূকূলে শেয়ার ইস্যু করে এ মূলধন বাড়াবে কোম্পানিটি। সোমবার (২০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ […]
আগামীবার হজের খরচ যেন মধ্যবিত্তের নাগালে থাকে সে ব্যবস্থা করবো: বিমান প্রতিমন্ত্রী
আগামী বছর হজযাত্রা আরও সাশ্রয়ী ও নিরাপদ করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি হজ ব্যবস্থাপনা উন্নয়নে চলমান প্রস্তুতির কথাও তুলে ধরেন। সোমবার (২০ এপ্রিল) সকালে রাজধানীর উত্তরার আশকোনা হজক্যাম্প পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, স্বল্প সময়ের মধ্যে হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে সরকার সব […]
যে কারণে এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
সাবেক যুবদল নেতা ও ঢাকা-৭ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ইসহাক সরকার নতুন রাজনৈতিক ঠিকানার পথে রয়েছেন। শিগগিরই তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ইতোমধ্যে তার যোগদান প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। শুধু তাই নয়, দলটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতির দায়িত্বও তাকে দেওয়ার বিষয়ে দলীয় পর্যায়ে আলোচনা চলছে। শনিবার (১৮ […]
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ১ শিশু মৃত্যু, নতুন ভর্তি ৪১
হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতাল ১৫ শিশুর মৃত্যু হলো। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪১ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে সেখানে চিকিৎসাধীন মোট ৮০ শিশু। সোমবার (২০ এপ্রিল) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম মেডিকেল দলের ফোকালপারসন সহযোগী অধ্যাপক ডা. […]
পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছরে সিটি করপোরেশন পেল বগুড়া
পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছরে সিটি করপোরেশন পেল উত্তরের জেলা বগুড়া। সোমবার (২০ এপ্রিল) বেলা ১২টার দিকে পৌর ভবনে সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে ১৩তম নগর সংস্থা হিসেবে বগুড়া সিটি করপোরেশন যাত্রা করল। আগে থেকে থাকা ১২টি সিটি করপোরেশন হচ্ছে-ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, […]
নারী আসনে বিএনপি থেকে মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে ৩৬ জনের মনোনয়ন নিশ্চিত করেছে দলটি। সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানিয়েছেন। রিজভী জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিতে জাতীয় কমিটির সদস্যরা দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ করেছেন। […]
হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা
হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচল নিশ্চিতে ইরানের কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। তুরস্কে আন্তালিয়া ফোরামের সাইডলাইনে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহের সঙ্গে সাক্ষাতের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেওয়া হয়। সোমবার (২০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীকে হরমুজ […]
বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ
যুক্তরাষ্ট্র একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দ করেছে— প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ দাবির পরই সোমবার (২০ এপ্রিল) সকালে এশিয়ার বাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। খবর বিবিসির। এর আগে শনিবার (১৮ এপ্রিল) ইরান ঘোষণা দেয়, তারা গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি আবারও বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য বন্ধ করছে এবং যে কোনো জাহাজ কাছে এলে সেটিকে লক্ষ্যবস্তু করা […]