২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি

কোনো ভুল করলে আমাকে সংশোধন করে দেবেন: এমপি মুজিবুর

Tanore Jamat Efter Photo 2 10 03 2026 69b041411820e

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আমি এমপি হয়েছি বলে অনেক কিছু হয়ে গেছি-এমনটা মনে করবেন না। আমি আপনাদেরই একজন ভাই। যদি কোনো ভুল করি, তাহলে আমাকে সংশোধন করে দেবেন। এ সময় তিনি ন্যায়পরায়ণতা ও জবাবদিহিতার উদাহরণ হিসেবে খলিফা হজরত ওমর (রা.)-এর ঘটনা তুলে ধরেন। তিনি […]

সংসদে কেন যাচ্ছেন, জানালেন নাহিদ ইসলাম

nahid 69b0420e7dfba

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী টিটিসি মাঠে এনসিপির বিভাগীয় ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি জানান। অনুষ্ঠানে জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, আমরা ১২ মার্চের জন্য অপেক্ষা করছি। ১২ মার্চ সংসদের অধিবেশন। সেই সংসদে শুনছি […]

জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান শেষে যেসব তথ্য দিল পুলিশ

ctg salimpur 69b0408f849ff

সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সোমবার দিনভর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পুলিশ এবং র‌্যাব বাদী হয়ে অস্ত্র ও বিস্ফোরক আইনে সীতাকুণ্ড থানায় পৃথক তিনটি মামলা দায়ের করেছে। মঙ্গলবার দুপুরে নগরীর খুলশী এলাকায় অবস্থিত চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। […]

ইরানে ‘কালো বৃষ্টি’ হচ্ছে

black rain 69b03b3d940b6

ইরানের তেল স্থাপনায় ইসরাইলি হামলার পর ‘কালো বৃষ্টির’ হচ্ছে বলে জানাচ্ছে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, মার্কিন-ইসরাইলি বোমাবর্ষণের পর আকাশে সৃষ্ট ‘কালো বৃষ্টি’ এবং বিষাক্ত যৌগগুলো শ্বাসকষ্টজনিত সমস্যার কারণ হতে পারে। ইরানে সংস্থাটির একটি অফিস আছে এবং তারা স্বাস্থ্য জরুরি অবস্থায় স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজও করছে। তারা জানায়, […]

‘সতর্ক’ হয়ে মাঠে নামছে বার্সেলোনা

barcelona 69b035efe0c43

আজ রাত থেকে শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াই। প্রথম দিনে চারটি ম্যাচ থাকলেও ফুটবলপ্রেমীদের নজর থাকবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার ম্যাচটির দিকেই। সেন্ট জেমস পার্কে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। গত সেপ্টেম্বরে গ্রুপ পর্বে দুই দলের লড়াইয়ে ২–১ গোলের কষ্টার্জিত জয় পেয়েছিল বার্সা। তাই এবার বেশ সতর্ক হয়েই দল সাজাচ্ছেন কোচ হ্যান্সি […]

আমিরের উপদেষ্টাকে মন্ত্রীর মর্যাদা দিতে চিঠি, ব্যাখ্যা দিল জামায়াত

Jamet 1 69b035f563b4b

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের দপ্তর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো একটি চিঠি নিয়ে বেশ হইচই পড়ে যায়। জনমনে বিভ্রান্তি সৃষ্টি হওয়া সেই চিঠির বিষয়টি স্পষ্ট করে আজ বিবৃতি দিয়েছে জামায়াত। মঙ্গলবার বিবৃতিতে জামায়াতের সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, গণমাধ্যমে প্রকাশিত ঘটনাটি ২২ ফেব্রুয়ারির। সে সময় অধ্যাপক মাহমুদুল হাসান জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার দায়িত্বে […]

এক মাসের কম সময়ে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির কাজ শুরু করেছি:প্রধানমন্ত্রী

100

‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কড়াইল, ভাসানটেক ও সাততলা এলাকায় ১৫ হাজার নারীকে ফ্যামিলি কার্ডের সুবিধার আওতায় নিয়ে আসা হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমার সরকার পর্যায়ক্রমে বাংলাদেশে যে ৪ কোটি পরিবার রয়েছে, তাদের সবার কাছে আগামী ৫ বছরে এই ফ্যামিলি কার্ড নিয়ে যেতে সক্ষম হবো। মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর বনানীতে […]