ইরানে ‘কালো বৃষ্টি’ হচ্ছে

মার্চ ১০, ২০২৬ Times Asian24
black rain 69b03b3d940b6
Share: Facebook X WhatsApp

ইরানের তেল স্থাপনায় ইসরাইলি হামলার পর ‘কালো বৃষ্টির’ হচ্ছে বলে জানাচ্ছে জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, মার্কিন-ইসরাইলি বোমাবর্ষণের পর আকাশে সৃষ্ট ‘কালো বৃষ্টি’ এবং বিষাক্ত যৌগগুলো শ্বাসকষ্টজনিত সমস্যার কারণ হতে পারে।

ইরানে সংস্থাটির একটি অফিস আছে এবং তারা স্বাস্থ্য জরুরি অবস্থায় স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে কাজও করছে। তারা জানায়, সংস্থাটি এই সপ্তাহে তেল-মিশ্রিত বৃষ্টির একাধিক রিপোর্ট পেয়েছে।

জেনেভায় সাংবাদিকদের ব্রিফিংকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার বলেন, ‘কালো বৃষ্টি এবং এর সঙ্গে আসা অ্যাসিড বৃষ্টি প্রকৃতপক্ষে জনস্বাস্থ্যের জন্য, বিশেষ করে শ্বাসতন্ত্রের জন্য একটি বড় বিপদ।’

তিনি আরও জানান, ইরান ইতোমধ্যে জনগণকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে।

সংস্থাটি এই পরামর্শ সমর্থন করে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমানে যা ঝুঁকির মুখে রয়েছে—অর্থাৎ তেল মজুত করার স্থাপনা এবং শোধনাগারগুলোতে আঘাত হানা হয়েছে, যার ফলে আগুন লেগেছে এবং বাতাসের গুণমান নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়েছে—সেই বিবেচনায় ঘরের ভেতরে থাকার পরামর্শটি অবশ্যই একটি ভালো সিদ্ধান্ত।

তিনি আরও জানান, এই হামলার কারণে বাতাসে প্রচুর পরিমাণে বিষাক্ত হাইড্রোকার্বন, সালফার অক্সাইড এবং নাইট্রোজেন যৌগ ছড়িয়ে পড়েছে।

সূত্র: আলজাজিরা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *