টিকিট সিন্ডিকেট ও হজযাত্রীদের ভোগান্তি নিরসনে কড়া হুঁশিয়ারি বিমানমন্ত্রীর
হজ মৌসুম সামনে রেখে যাত্রীসেবায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। তিনি স্পষ্টভাবে বলেন, পবিত্র হজ পালনে যাওয়া নাগরিকদের যেন সামান্য অসুবিধাও না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। বিমানের টিকিট নিয়ে গড়ে ওঠা অসাধু চক্রের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা […]
ঝাড়ু হাতে সড়কে শাহজাহান চৌধুরী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর নিজ নির্বাচনি এলাকা চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) লোহাগাড়ায় এসে পরিচ্ছন্নতা অভিযানে সরাসরি অংশ নিলেন শাহজাহান চৌধুরী। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ বটতলী স্টেশন এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচি ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’র উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পর দলীয় নেতাকর্মীদের সঙ্গে […]
মুসলমানদের রুখতে নতুন কৌশল নিচ্ছে মোদি ও নেতানিয়াহু
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে একটি নতুন আঞ্চলিক জোট গড়ার পরিকল্পনা ঘোষণা করেছেন, তার মতে যা মূলত ‘উগ্রবাদী শক্তি’র বিরুদ্ধে একটি ঢাল হিসেবে কাজ করবে । রোববার (২২ ফেব্রুয়ারি) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ইসরাইল সফরকে কেন্দ্র করে এই পরিকল্পনার কথা জানান তিনি। নেতানিয়াহু এই জোটকে একটি ‘হেক্সাগন’ বা ষড়ভুজাকৃতির জোট হিসেবে বর্ণনা করেছেন, যেখানে […]
যে দুই জেলা থেকে শুরু হতে পারে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি
নির্বাচনি ইশতেহারের আলোচিত প্রতিশ্রুতি ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের পথে এগোচ্ছে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। সারা দেশে এই কর্মসূচি চালুর পরিকল্পনা থাকলেও প্রাথমিকভাবে উত্তরবঙ্গের দুটি জেলা—বগুড়া ও দিনাজপুর—থেকে এর কার্যক্রম শুরু হতে পারে বলে জানা গেছে। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে পাইলট প্রকল্প হিসেবে এই দুই জেলাকে বেছে নেওয়ার চিন্তা করা হচ্ছে, যাতে সুবিধাভোগীরা দ্রুত এর সুফল […]
সারাদেশে আ.লীগের কার্যালয়গুলোতে নেতাকর্মীদের প্রবেশের চেষ্টা, নেপথ্যে কী?
নির্বাচনের পর থেকে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করছেন বা তালা খুলে ভেতরে প্রবেশও করেছেন– এরকম খবর উঠে আসছে সংবাদ মাধ্যমে। দলের নির্দেশে, নাকি ব্যক্তিগত উদ্যোগে তারা এ ধরনের তৎপরতা চালাচ্ছেন, নাকি এর পেছনে বিএনপি বা জামায়াত বা অন্য কারো সঙ্গে কোনো সমঝোতা আছে– এসব প্রশ্নও সামনে আসছে। খবর বিবিসি বাংলার। […]
আবারও উ. কোরিয়ার ক্ষমতাসীন দলের প্রধান হলেন উন
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টি আবারও কিম জং উন-কে দলটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেছে। পিয়ংইয়ংয়ে চলমান ক্ষমতাসীন দলের নবম কংগ্রেসে সর্বসম্মতিক্রমে তাকে এই পদে পুনরায় বহাল করা হয়। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই কংগ্রেসের চতুর্থ দিনে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এই ঘোষণা দেয়। ১৯৪০-এর দশক থেকে উত্তর কোরিয়ায় কিম পরিবারের একচ্ছত্র শাসন চলায় […]
বঙ্গোপসাগরে দুই জেলে গুলিবিদ্ধ
গভীর বঙ্গোপসাগরে জলদস্যুদের গুলিতে নুর আলম খান (৪০) ও শাহজাহান মিয়া (৩৮) নামের দুই জেলের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৪টার দিকে সুন্দরবন সংলগ্ন নারিকেলবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। এর ২০ ঘন্টা পর রোববার দিবাগত রাত ১১টার দিকে পটুয়াখালীর মহিপুর ঘাটে এসে পৌঁছায়। পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের মাছেরখাল গ্রামের […]
সারা দেশে আ.লীগের অফিস খোলার প্রশ্নে যা বললেন মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী আলমগীমির্জা ফখরুল ইসলামর বলেছেন, বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি এ কথা বলেন। সাংবাদিকেরা প্রশ্ন করেন, বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিসগুলো খোলা হচ্ছে—এ বিষয়ে সরকারের অবস্থান কী? উত্তরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এটা আমরা চাইনি […]
নতুন ডিজিএফআই প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) এর নতুন মহাপরিচালক হলেন কায়সার রশিদ চৌধুরী। তাকে মেজর জেনারেল পদমর্যাদার র্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে তাকে এ র্যাংক ব্যাজ পরানো হয়। ডিজিএফআই দেশের অন্যতম প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা। পদোন্নতির পর নতুন মহাপরিচালক হিসেবে কায়সার রশিদ চৌধুরী সংস্থাটির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন। […]
তাজুলকে সরিয়ে নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাজুল ইসলামকে। নতুন চিফ প্রসিকিউটর এডভোকেট আমিনুল ইসলাম। সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করে আইন মন্ত্রণালয়। আমিনুল ইসলাম বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। বিডিআর হত্যাকাণ্ডে আসামিপক্ষের আইনজীবী হিসেবেও পরিচিতি অর্জন করেন তিনি। জুলাই আন্দোলনে সারাদেশে মানবতাবিরোধী অপরাধ ও […]